কলকাতা সারাদিন বিনোদন ডেস্ক।
শীতের আগমনের সঙ্গে শুরু হয়েছে ভ্রমণের মৌসুম। কেউ খুঁজে নিচ্ছেন রোদে ঝলমলে সমুদ্রতট, আবার কেউ ছুটছেন উত্তর ভারতের পাহাড়ি প্রান্তরে— বরফ, নীরবতা আর ক্যাম্পফায়ারের উষ্ণতায় মেতে উঠতে। ঠিক এই ভ্রমণ-মনোভাব থেকেই জন্ম নিয়েছে সঙ্গীতশিল্পী সউমিতা সাহার নতুন গান “ওয়াদিয়োঁ কে সঙ্গ”, যা উপত্যকা, পাহাড় ও ঝরনার সৌন্দর্যকে সুরের মাধ্যমে উদযাপন করে।
Melotunes ব্যানারে প্রকাশিত এই গানটি যৌথভাবে লিখেছেন সৌমিতা ও ধ্রুবো। সুর করেছেন ও গেয়েছেন সৌমিতা ,গানটি মূলত এক সুরেলা ভ্রমণগীতি— যেখানে ইন্ডি পপের আধুনিক ছন্দ মিশেছে পাহাড়ি লোকসঙ্গীতের আত্মিক আবহে। পাহাড়ি বাঁশির মিষ্টি সুর ও সমসাময়িক বাদ্যযন্ত্রের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অনন্য শ্রুতিমধুর অভিজ্ঞতা।
গানটির মিউজিক ভিডিওতে নিজেই অভিনয় করেছেন
স্বনাম ধন্যা সুরকার, সুগায়িকা ও চিত্রশিল্পী সৌমিতা। শিল্পীর নান্দনিক ডিজিটাল সৃজনশীল দল Art@Soumita Studios- দক্ষতায় ভিডিওটির নান্দনিক সম্পাদনা ও দৃশ্যায়নে ফুটিয়ে তুলেছে হিমালয়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। ইতিমধ্যেই টিজার ও মেকিং ভিডিও দর্শকদের আগ্রহ কেড়েছে, আর সম্পূর্ণ ভিডিওটি মুক্তি পেতে চলেছে ১০ নভেম্বর, সব জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্মে।
নিজের গান সম্পর্কে সৌমিতা বলেন—
“ওয়াদিয়োঁ কে সঙ্গ আমার কাছে ভ্রমণের গান— হিমালয়ের প্রতি এক সুরেলা শ্রদ্ধাঞ্জলি। প্রকৃতির সঙ্গে প্রতিটি যাত্রাই আমার কাছে আত্মার পুনরাবিষ্কার। এই গানে পাহাড়ি লোকসঙ্গীতের পবিত্রতা ও ইন্ডি পপের আধুনিকতা একসঙ্গে মিলেছে, যেন শহরের তাল মিশে গেছে পাহাড়ের কণ্ঠে।”
গানটির রেকর্ডিং ও মিক্সিং করেছেন রানা মণ্ডল, যিনি এই সঙ্গীতকে দিয়েছেন তার পূর্ণতা ও গভীরতা— একেবারে ঠিক যেমন হিমালয়ের হৃদস্পন্দন।