u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Abhishek Banerjee ECI Demand : ‘কমিশন-তৃণমূল বৈঠকের লাইভ সম্প্রচার হোক’— নির্বাচনী সিস্টেমে স্বচ্ছতার দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee ECI Demand : ‘কমিশন-তৃণমূল বৈঠকের লাইভ সম্প্রচার হোক’— নির্বাচনী সিস্টেমে স্বচ্ছতার দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ‘নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের প্রতিনিধি দল ৫ টি প্রশ্ন রাখবে। তাঁরা চাইলে জবাব দিতে পারবেন। তবে আমার মনে হয় এই বৈঠকের লাইভ সম্প্রচার করা উচিত। যাতে দেশবাসী সবটা দেখতে পান।’ এমন বিস্ফোরক দাবি তুললেন তৃণমূলের সর্বভারতীয়....

Abhishek Banerjee ECI Demand : ‘কমিশন-তৃণমূল বৈঠকের লাইভ সম্প্রচার হোক’— নির্বাচনী সিস্টেমে স্বচ্ছতার দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Abhishek Banerjee ECI Demand : ‘কমিশন-তৃণমূল বৈঠকের লাইভ সম্প্রচার হোক’— নির্বাচনী সিস্টেমে স্বচ্ছতার দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ‘নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের প্রতিনিধি দল ৫ টি প্রশ্ন রাখবে। তাঁরা চাইলে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

‘নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের প্রতিনিধি দল ৫ টি প্রশ্ন রাখবে। তাঁরা চাইলে জবাব দিতে পারবেন। তবে আমার মনে হয় এই বৈঠকের লাইভ সম্প্রচার করা উচিত। যাতে দেশবাসী সবটা দেখতে পান।’ এমন বিস্ফোরক দাবি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার দিল্লির নির্বাচন সদনে তৃণমূলের প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডেকেছে নির্বাচন কমিশন। কমিশনের ‘আমন্ত্রণ’ নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘বৈঠকের লাইভ সম্প্রচার করা উচিত। তাহলে গোটা দেশবাসী তা দেখতে পাবেন।’ জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা এবং সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন চিঠি দিয়েছিলেন।
অবশেষে মঙ্গলবার কমিশনের তরফে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়ে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকা হয়েছে। এই আমন্ত্রণ নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বচ্ছতা এবং নিরাপত্তার কথা বলছে, তাহলে ৫ জনের বদলে ১০ জন সাংসদকে সঙ্গে নিয়ে আলোচনা করুক। এক্ষেত্রে তো আপত্তি থাকার কথা নয়? আসলে আমার মনে হচ্ছে, সরকারের তরফে মনোনীত সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা জনগণের ভোটে নির্বাচিত সাংসদদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন।’ অভিষেক সোশাল মিডিয়ায় বলেন, ‘আমাদের সাংসদরা মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের মতো নয়, যাঁদের হাত সরকারের হাতে বাঁধা। বেছে বেছে বৈঠকের কিছু অংশ ফাঁস করা হবে যাতে বোঝানো হবে কমিশন খুব স্বচ্ছ্ব, সেসব চলবে না।’


গতকাল অর্থাৎ সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার দিল্লির বুকে এসআইআর বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল। সেজন্য ১০ সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেন অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন তাঁদের। সূত্রের খবর, ১০ জনের এই দলে রয়েছেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে। তবে নির্বাচন কমিশন, মাত্র পাঁচজন সাংসদকেই সময় দিয়েছে। জানানো হয়েছে, ৫ সদস্যের প্রতিনিধিদল দিল্লিতে কমিশনের কার্যালয়ে গিয়ে দেখা করতে পারে। আগামী শুক্রবার, অর্থাৎ ২৮ নভেম্বর বেলা ১১টায় তৃণমূলের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। কারা কারা কমিশনের দপ্তরে যাবেন, আগে থেকে তাঁদের নাম জানাতে হবে তৃণমূলকে। যদিও অভিষেকের ঘোষণা, ১০ সাংসদই দেখা করতে যাবেন। সেক্ষেত্রে আবারও একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে।

আজকের খবর