ব্রেকিং
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Modi Kolkata : ভোটের মাঝেই গঙ্গায় ক্যামেরা হাতে পর্যটকের ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Modi Kolkata : ভোটের মাঝেই গঙ্গায় ক্যামেরা হাতে পর্যটকের ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। বাংলায় বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্বের প্রচারের মাঝেই কলকাতায় গঙ্গার বুকে ক্যামেরা হাতে ফটোগ্রাফারের ভূমিকায় অবতীর্ণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   ভোট প্রচারে এবার ঘনঘন পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারের ফাঁকে এবার তাঁকে দেখা গিয়েছিল....

Modi Kolkata : ভোটের মাঝেই গঙ্গায় ক্যামেরা হাতে পর্যটকের ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Modi Kolkata : ভোটের মাঝেই গঙ্গায় ক্যামেরা হাতে পর্যটকের ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। বাংলায় বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্বের প্রচারের মাঝেই কলকাতায় গঙ্গার বুকে ক্যামেরা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

বাংলায় বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্বের প্রচারের মাঝেই কলকাতায় গঙ্গার বুকে ক্যামেরা হাতে ফটোগ্রাফারের ভূমিকায় অবতীর্ণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

ভোট প্রচারে এবার ঘনঘন পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারের ফাঁকে এবার তাঁকে দেখা গিয়েছিল ঝালমুড়ি খেতে।

 

শুক্রবার সকাল বেলা ক্যামেরা হাতে পুরোদস্তুর পর্যটকের মতই গঙ্গা বিহার করেন নরেন্দ্র মোদী। নৌকায় বিহারের ছবি তোলেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রধানমন্ত্রী।

Modi Shah Bengal : ‘অনেক জায়গায় তৃণমূল খাতাই খুলতে পারবে না, তাদের বিদায় নিশ্চিত’ বাংলায় প্রথম দফা ভোটগ্রহণের দিনেই হুঁশিয়ারি মোদির

সোশ্যাল মিডিয়ায় মোদী বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আজ সকালে কলকাতায়, মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেলাম। হুগলি নদীর তীরে সময় কাটালাম। এ ছাড়াও যারা সকালে হাঁটতে বের হন ও মাঝিদের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। ওই মাঝিদের পরিশ্রম প্রশংসনীয়।’

 

বৃহস্পতিবার ভোট প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু দিল্লি ফিরে যাননি। রাত্রি যাপন করেছেন রাজভবনে। তারপর আজ সকালেই ক্যামেরা হাতে স্মৃতিমেদুর হয়ে বেরিয়ে পড়েন সকালে।

 

মাঝির নৌকায় প্রধানমন্ত্রী, ক্যামেরাবন্দি হাওড়া ব্রিজ

 

এদিন সাতসকালে হুগলি নদীর শান্ত পরিবেশে নৌকায় চড়ে ভেসে বেড়াতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সাধারণ মাঝির সঙ্গে কথা বলে তাঁর পরিশ্রমকে কুর্নিশ জানান মোদী। শুধু তাই নয়, নিজের ক্যামেরা বের করে লেন্সবন্দি করেন হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতুর অপূর্ব দৃশ্য। সামাজিক মাধ্যমে সেই ছবি ও ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “গঙ্গার সঙ্গে বাংলার নাড়ির টান এবং গভীর আত্মিক যোগ রয়েছে। এই নদী আমাদের সভ্যতার ইতিহাস বহন করছে।”

মর্নিং ওয়াকারদের সাথে সাক্ষাৎ ও উন্নয়ন-অঙ্গীকার

ভোরের আলো ফুটতেই গঙ্গার ঘাটে হাজির হয়েছিলেন নিত্যদিনের প্রাতঃভ্রমণকারীরা। কিন্তু খোদ প্রধানমন্ত্রীকে সেখানে এভাবে আবিষ্কার করবেন, তা হয়তো তাঁরা স্বপ্নেও ভাবেননি। মোদীকে হাতের কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। তাঁদের সঙ্গে জনসংযোগের পাশাপাশি গঙ্গার বুক থেকেই মোদী বার্তা দেন- পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন এবং বাঙালিদের সমৃদ্ধির জন্য তিনি অঙ্গীকারবদ্ধ।

আজকের খবর