u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Actress Ranya Rao : অন্তর্বাসের মধ্যে লুকানো ১৫ কেজি সোনা, বিমানবন্দর থেকে গ্রেপ্তার অভিনেত্রী

Actress Ranya Rao : অন্তর্বাসের মধ্যে লুকানো ১৫ কেজি সোনা, বিমানবন্দর থেকে গ্রেপ্তার অভিনেত্রী

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। অন্তর্বাসের মধ্যে সোনা পাচারের অভিযোগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) সোমবার রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪.৮ কেজি সোনা সহ কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে গ্রেপ্তার করে। দুবাই থেকে রানিয়া....

Actress Ranya Rao : অন্তর্বাসের মধ্যে লুকানো ১৫ কেজি সোনা, বিমানবন্দর থেকে গ্রেপ্তার অভিনেত্রী

  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Actress Ranya Rao : অন্তর্বাসের মধ্যে লুকানো ১৫ কেজি সোনা, বিমানবন্দর থেকে গ্রেপ্তার অভিনেত্রী

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। অন্তর্বাসের মধ্যে সোনা পাচারের অভিযোগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী। ডিরেক্টরেট....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

অন্তর্বাসের মধ্যে সোনা পাচারের অভিযোগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) সোমবার রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪.৮ কেজি সোনা সহ কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে গ্রেপ্তার করে। দুবাই থেকে রানিয়া এই বিপুল পরিমাণ সোনা ভারতে নিয়ে আসছিলেন।

রানিয়ার বেঙ্গালুরুর বাড়িতেও ডিআরআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। অর্থনৈতিক অপরাধ আদালতে তোলা অভিনেত্রীকে। বিচারক তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।

কোথা থেকে সোনা কেনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ধৃত রানিয়া দাবি, তাঁকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে।

সূত্রের খবর, দুবাই থেকে ফিরছিলেন রানিয়া। সেই সময় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুলিশ স্টেশনের এক কনস্টেবল তাঁর সঙ্গে ছিলেন। সোনা লুকানো থাকার কারণেই তল্লাশি এড়িয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছিলেন রানিয়া।

Disha Patani Deep Cleavage : “সিনেমা জুড়ে দিশার গভীর ক্লিভেজ দেখানো যাবেনা” Bollywood Actress দিশা পাটানির ক্লিভেজ ঢাকার নির্দেশ সেন্সর বোর্ডের

তবে ডিআরআই আধিকারিকদের কাছে আগে থেকেই পাচারের খবর ছিল। সেই কারণেই তাঁকে ধরে ফেলেন গোয়েন্দারা। রানিয়া তাঁর পোশাকের পাশাপাশি শরীরেও সোনা লুকিয়ে রেখেছিলেন। অভিযোগ, এর আগেও দুবাই থেকে ফিরে পুলিশ এসকর্ট নিয়ে বিনা বাধায় বিমাবন্দর থেকে বেরিয়ে গিয়েছেন রানিয়া। এই সোনা পাচার চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

‘মাণিক্য’ (২০১৪) সিনেমায় কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করার জন্য পরিচিত রানিয়া রাও। আইপিএস অফিসার কে রামচন্দ্র রাওয়ের সৎ মেয়ে রানিয়া।

আজকের খবর