রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
তিনি নাকি সার্জারি করে বদলে ফেলেছেন মুখের আকার। একের পর এক সার্জারি ফলে নাকি বদলে গিয়েছে ঠোঁট থেকে শুরু করে বুক, পেট ও হিপসের গঠন!
তবে এবার কটাক্ষের জবাব মৌনী দিলেন আত্মবিশ্বাসের সঙ্গে। ৭৪ তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী।
কপালের উঁচু শিরা ঢাকলেন না, বরং চুল কপালের একপাশে সরিয়ে নিজের মুখ সামনে আনলেন।

নীল রঙের অফশোল্ডার থাই হাই স্লিট গাউন ও হিরের গয়নায় সেজে উঠেছিলেন মৌনী। বিদ্রুপ, কটাক্ষকে পিছনে ফেলে জয় হল মৌনীর আত্মবিশ্বাসের। তাই সমাজমাধ্যমে নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌনী। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর চেহারার অসঙ্গতি। যেন একেবারে বদলে গিয়েছেন অভিনেত্রী।

তাঁর কপালে দুটি উঁচু শিরা দেখা যায় যা আগে কখনও ছিল না। নেটিজেনদের নজর পড়েছে মৌনীর ঠোঁটেও। বদলে গিয়েছে নায়িকার ঠোঁটের গড়ন।
তাঁর এই বদল দেখে নেটিজেনদের অনুমান, তিনি হয়তো কসমেটিক সার্জারি করিয়েছেন। যদিও এর আগে বহুবার সার্জারি করিয়েছেন মৌনী।

কিন্তু নেটপাড়ার গুঞ্জন, এবারের সার্জারি মোটেই সফল হয়নি তাঁর। তাই বদলে গিয়েছে তাঁর মুখের গড়ন।
কপাল ঢাকতে অভিনেত্রী সম্প্রতি, চুল কেটেছেন নতুন স্টাইলে। যার ফলে কপালের উঁচু শিরা আর চোখে না পড়ছে না।

কিন্তু ক্রমাগত নেটিজেনদের মধ্যে বেড়েই চলছে তাঁকে ঘিরে চর্চা। বর্তমানে প্রায় প্রতিদিন কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী।
বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। অভিনেত্রী মৌনী রায় নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তাঁর চেহারার পরিবর্তন নিয়েও উঠেছে প্রশ্ন।

অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। সম্প্রতি সন্ধ্যায় মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন মৌনী। যেখানে তাঁকে ‘প্লাস্টিক সার্জারি’র বিষয়ে প্রশ্ন করা হয়।
অভিনেত্রী বলেন, ‘এই ধরনের জল্পনা-কল্পনা চলতেই থাকে। আমি একেবারেই উদ্বিগ্ন নই।’

মৌনীর কথায়, ‘আমি এসব নিয়ে এত ভেবেও দেখি না। পর্দার আড়াল থেকে বসে যদি কেউ ট্রোলিং করে এবং সেটাকেই ভালো কাজ বলে মনে করে, তা হলে সেটাই করুক।’
প্রসঙ্গত, মৌনী অভিনীত আসন্ন সিনেমা ‘ভূতনি’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পর তাঁর চেহারা নিয়ে প্রশ্ন ওঠে।

তাঁকে আগের চেয়ে একেবারে আলাদা দেখতে লাগায় কেউ কেউ ভেবেছিলেন তিনি ঠোঁটের সার্জারি করিয়েছেন।