ব্রেকিং
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Amit Shah Bengal : ‘৪ তারিখের পর এখানে ৪ বিয়ে বন্ধ করে দেওয়া হবে, দিদি, আপনার গুন্ডাদের গ্যারাজে ঢুকিয়ে দিন’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

Amit Shah Bengal : ‘৪ তারিখের পর এখানে ৪ বিয়ে বন্ধ করে দেওয়া হবে, দিদি, আপনার গুন্ডাদের গ্যারাজে ঢুকিয়ে দিন’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   ‘পশ্চিমবাংলায় কিছু করতে গেলেই ভাইপো-ট্যাক্স দিতে হয়। সব জায়গায় সিন্ডিকেটরাজ চলছে। ৪ তারিখ আপনারা বিজেপির সরকার বানিয়ে দিন, সব সিন্ডিকেট বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হবে।’ শনিবার বাংলার বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে বেরিয়ে হাওড়া এবং বর্ধমানের....

Amit Shah Bengal : ‘৪ তারিখের পর এখানে ৪ বিয়ে বন্ধ করে দেওয়া হবে, দিদি, আপনার গুন্ডাদের গ্যারাজে ঢুকিয়ে দিন’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Amit Shah Bengal : ‘৪ তারিখের পর এখানে ৪ বিয়ে বন্ধ করে দেওয়া হবে, দিদি, আপনার গুন্ডাদের গ্যারাজে ঢুকিয়ে দিন’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   ‘পশ্চিমবাংলায় কিছু করতে গেলেই ভাইপো-ট্যাক্স দিতে হয়। সব জায়গায় সিন্ডিকেটরাজ চলছে।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

 

‘পশ্চিমবাংলায় কিছু করতে গেলেই ভাইপো-ট্যাক্স দিতে হয়। সব জায়গায় সিন্ডিকেটরাজ চলছে। ৪ তারিখ আপনারা বিজেপির সরকার বানিয়ে দিন, সব সিন্ডিকেট বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হবে।’ শনিবার বাংলার বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে বেরিয়ে হাওড়া এবং বর্ধমানের জনসভা থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ( Amit Shah Bengal rally )

 

 

 

সরাসরি মুসলিম সম্প্রদায়ের নাম উচ্চারণ না করলেও মুসলিমদের একাধিক বিয়ের প্রথা নিয়ে আরো একবার প্রকাশ্য জনসভা থেকে হুঁশিয়ারির সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দেন, ‘চার তারিখের পর এখানে চার বিয়ে বন্ধ করে দেওয়া হবে।

 

মোদীজি অযোধ্যায় রামমন্দির বানিয়েছেন। আর অন্য দিকে, হুমায়ুন কবীরকে দিয়ে এখানে মমতাদিদি বাবরি মসজিদ বানাতে চাইছেন। কান খুলে শুনে রাখুন, এক জনও বিজেপি কর্মী বেঁচে থাকলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে দেবে না। এটা ভারতের ভূমি, এখানে কোনও বাবরি মসজিদের জায়গা নেই। পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হবে তো সেটা দুর্গামন্দির। কৃষকেরা চিন্তা করবেন না। ১ মে-র পর তাঁদের থেকে ৩,১০০ টাকা প্রতি কুইন্টাল দামে সব ধান কিনে নেওয়া হবে। প্রতি বছর কৃষকদের ৯ হাজার টাকা করে দেওয়া হবে। তা ছাড়া কাটমানি বন্ধ করে সেই টাকাও কৃষকদের খাতে দেওয়া হবে।’ West Bengal political news

 

 

বাংলায় দুর্নীতিগ্রস্ত এবং সমাজবিরোধীদের তিনি উল্টো করে ঝুলিয়ে দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন সেই প্রসঙ্গে মমতা আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর নির্দেশ দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি গুন্ডাদের ভয় দেখাই তো দিদি আমার উপর রেগে যান। কাল বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমি গুন্ডাদের ভয় দেখাচ্ছি। তো বলুন কী করব? কোলাকুলি করব? দিদি, আপনার গুন্ডাদের গ্যারাজে ঢুকিয়ে দিন। মা-বোনদের গায়ে হাত লাগলে কাউকে ছাড়া হবে না। ৪ তারিখ বিজেপির সরকার তৈরি করুন। দিদিরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে ঢুকবে। ৫ তারিখের পর মহিলারা রাতে নির্ভয়ে বার হতে পারবেন।’

 

Mamata Banerjee vs Amit Shah

পূর্ব বর্ধমানের জামালপুরের জনসভা থেকে অমিত শাহ তৃণমূল সরকারের দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ‘কেন্দ্রীয় সরকার গরিবদের পাকাবাড়ি, পরিশ্রুত পানীয় জল, শিক্ষার জন্য টাকা পাঠিয়েছে। তা কোথায় গেল? এই সব টাকা টিএমসি-র সিন্ডিকেট আর ভাইপো-ট্যাক্সে চলে গিয়েছে। টিএমসি সব সময় এসসি সমাজের অপমান করেছে। আর বিজেপি সম্মান করেছে। এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছে। মতুয়া আর শূদ্র সমাজকে বলে দিয়ে যাচ্ছি, বিজেপির প্রাণ বাংলার মতুয়া সমাজ। আপনারা বলুন তো, জামালপুরে কোনও কাজ হয়েছে? রেল ক্রসিংয়ে একটাও আন্ডারপাস হয়েছে? গুন্ডার টোল ট্যাক্স উসুল করছে। ইট, বালি, সিমেন্টের উপর টোল ট্যাক্স। এগুলো টোল ট্যাক্স নয়, ভাইপো-ট্যাক্স। ৫ তারিখে বিজেপির সরকার বানিয়ে দিন, ৬ তারিখে সব সিন্ডিকেটরাজ বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব।

 

দিদি মতুয়াদের ভয় দেখাচ্ছেন, যদি বিজেপি আসে তা হলে আপনাদের ভোট চলে যাবে। কিন্তু দিদি, এই মতুয়া সমাজ আমাদের প্রাণ। ওদের কেউ ছুঁতে পারবে না। মতুয়া সমাজ, নমশূদ্র সমাজের ব্যক্তিদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। সিএএ করতে দিচ্ছে না দিদি। আপনারা বিজেপির সরকার বানিয়ে দিন, ৫ তারিখের পর মতুয়া সমাজের সব ভাই-বোনকে নাগরিকত্ব দেবে বিজেপি।’

Amit Shah warning Mamata

আজকের খবর