u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী১৩৫ ঐতিহাসিক স্মৃতিসৌধের ভোলবদল, ASI-এর সঙ্গে পর্যটন দফতরের মৌ চুক্তি; লাইট-সাউন্ড শো থেকে নতুন ট্যুরিজম সার্কিট
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Mamata Helps Migrant labour: বিজেপি শাসিত হরিয়ানায় গোরক্ষকদের গণপিটুনিতে নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিলেন মমতা

Mamata Helps Migrant labour: বিজেপি শাসিত হরিয়ানায় গোরক্ষকদের গণপিটুনিতে নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিলেন মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। গোমাংস ভক্ষণের অভিযোগে হরিয়ানাতে গণপিটুনিতে খুনের ঘটনায় মৃত দক্ষিণ ২৪ পরগনার পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার। বুধবার মৃতের স্ত্রী শাকিলা সর্দার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিল চার বছরের....

Mamata Helps Migrant labour: বিজেপি শাসিত হরিয়ানায় গোরক্ষকদের গণপিটুনিতে নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিলেন মমতা

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Mamata Helps Migrant labour: বিজেপি শাসিত হরিয়ানায় গোরক্ষকদের গণপিটুনিতে নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিলেন মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। গোমাংস ভক্ষণের অভিযোগে হরিয়ানাতে গণপিটুনিতে খুনের ঘটনায় মৃত দক্ষিণ ২৪ পরগনার পরিযায়ী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

গোমাংস ভক্ষণের অভিযোগে হরিয়ানাতে গণপিটুনিতে খুনের ঘটনায় মৃত দক্ষিণ ২৪ পরগনার পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার। বুধবার মৃতের স্ত্রী শাকিলা সর্দার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিল চার বছরের শিশুকন্যা। মুখ্যমন্ত্রী মৃতের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেন।

বাসন্তীতে ভূমি ও ভূমি সংস্কার দফতরে এক বছরের জন্য অ্যাটেনডেন্ট এবং পরে গ্রুপ ডি পদে যোগ দেবেন শাকিলা।

গত ২৭ অগস্ট দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা সাবির মল্লিককে পিটিয়ে মারা হয় হরিয়ানাতে। বছর ছাব্বিশের সাবির হরিয়ানায় কাজ করতেন। জীবনতলায় বাড়ি হলেও বিয়ের পর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে বাসন্তীতে চলে আসেন তিনি। হরিয়ানা থেকে বছরে একবার বাড়ি আসতেন। হরিয়ানার চরখি দাদরি জেলায় গত ২৭ অগস্ট কয়েকজন তাঁকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে। অভিযোগ, সাবির গোমাংস খেয়েছেন সন্দেহে তাঁকে মারধর করা হয়। সাবিরকে পিটিয়ে খুনের ঘটনায় ২ নাবালক-সহ সাতজনকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ।

এই ঘটনার নিন্দা করে রাজ্যের শাসকদল। মৃতের প্রতিবারের সঙ্গে তাঁর কুলতলির বাড়িতে দেখা করতে যান রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম-সহ অন্যরা। সেই সময়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় মৃতের পরিবারের সদস্যদের। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে তাঁর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হবে বলেও জানা যায়। এদিন নবান্নে এসে মৃতের স্ত্রী এসে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাঁর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

এদিন শিশুকন্যাকে নিয়ে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রী। মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন, কোনওরকম কোও অসুবিধা হলে রাজ্য সরকার তাঁর পাশে রয়েছে।

আজকের খবর