u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Matua against BJP : “BJP-কে ভোট দিয়ে ভুল করেছি” বিষ্ফোরক মহারাষ্ট্রে আটকে থাকা দুই বাঙালি মতুয়ার ভিডিয়ো

Matua against BJP : “BJP-কে ভোট দিয়ে ভুল করেছি” বিষ্ফোরক মহারাষ্ট্রে আটকে থাকা দুই বাঙালি মতুয়ার ভিডিয়ো

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘বাঙালি বাংলা ভাষায় কথা বলবে না? বাংলায় কথা বললেই পুশব্যাক? বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে…।’ শুধু তাইন নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে বিধানসভার অধিবেশন চলাকালীন অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, একাধিক রাজ্যে....

Matua against BJP : “BJP-কে ভোট দিয়ে ভুল করেছি” বিষ্ফোরক মহারাষ্ট্রে আটকে থাকা দুই বাঙালি মতুয়ার ভিডিয়ো

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Matua against BJP : “BJP-কে ভোট দিয়ে ভুল করেছি” বিষ্ফোরক মহারাষ্ট্রে আটকে থাকা দুই বাঙালি মতুয়ার ভিডিয়ো

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘বাঙালি বাংলা ভাষায় কথা বলবে না? বাংলায় কথা বললেই পুশব্যাক? বাংলাদেশি বলে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

‘বাঙালি বাংলা ভাষায় কথা বলবে না? বাংলায় কথা বললেই পুশব্যাক? বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে…।’ শুধু তাইন নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে বিধানসভার অধিবেশন চলাকালীন অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, একাধিক রাজ্যে থেকে বাঙালিদের আটকে রাখার অভিযোগ প্রকাশ্যে আসছিল।
এই আবহের মধ্যে এবার রানাঘাটের দুই মতুয়া ভাইকে ছমাস ধরে মহারাষ্ট্রে আটকে রাখার অভিযোগ প্রকাশ্যে। বিজেপিকে ভোট দিয়েও বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার অভিযোগ। তাঁদের সেই ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রীকে নিশানা রাজ্যসভার সাংসদ সামীরুল ইসলামের।

এ দিন সামীরুল একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছেন, রানাঘাটের বাসিন্দা নিশিকান্ত দুবের দুই ছেলে মণিশঙ্কর ও নয়ন মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ছ’মাস ধরে সেই রাজ্যের পুলিশ আটকে রেখেছে। নিশিকান্ত জানিয়েছেন, তিনি ও তাঁর পরিবার বিজেপিকে ভোট দিয়েছিলেন।

সামীরুলের পোস্ট করা ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “যাঁরা ধরা পড়েছে তাঁদের আধার কার্ড-ভোটার কার্ড সবই রয়েছে। তারপরও তাদের মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছে। তাই আমরা মমতাদির কাছে হাতজোড় করে অনুরোধ করছি যাতে এই ছেলে দুটোর সুরাহা হয়। কারণ এই ছেলে দুটোর মায়ের ব্রেনস্ট্রোক হয়েছিল। গ্রামবাসীদের সাহায্যে ওর চিকিৎসা চলছে। ছেলে দুটো কাজের জন্য বাইরে…দিদির কাছে অনুরোধ যদি ছাড়িয়ে আনা যায়। আমরা বিশেষ করে মতুয়ারা প্রধানমন্ত্রী ও বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি।”

বিজেপি কাউন্সিলর সজল ঘোষের আবার দাবি, কী অভিযোগে গ্রেফতার তাও জানা যায়নি। তিনি বলেন, “মতুয়ার দায়িত্ব সামীরুলকে নিতে হবে না। ওদের দায়িত্ব নেওয়ার জন্য জনতা পার্টি আছে। কী অভিযোগ গ্রেফতার হয়েছে তা কেউ জানে না।” বস্তুত, বরাবরই পদ্মশিবির মতুয়া, রাজবংশী ভোটের দিকে বিশেষ নজর দেয়। ছাব্বিশের ভোটের আগে যখন বারেবারে এ রাজ্যে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী, ঠিক তার আগে সামীরুলের এই পোস্ট নিতান্তই রাজনৈতিক জল্পনা বাড়চ্ছে।

আজকের খবর