সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া। সম্প্রতি নির্বাচন কমিশন (ECI) স্পষ্ট জানিয়েছে—এই আপডেটের মূল উদ্দেশ্য নাগরিকত্ব যাচাই নয়, বরং কোন প্রকৃত যোগ্য ভোটার যেন বঞ্চিত না হন তা নিশ্চিত করা। তবুও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, বিশেষ করে ২০০২ সালের ভোটার তালিকা (Bengal SIR voter list 2002) ঘিরে আলোচনা বাড়ায়।
নতুন নির্দেশ অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা থাকলে তা একটি রেফারেন্স নথি হিসাবে গণ্য হবে। তবে পুরনো সেই তালিকায় নাম না থাকলেও ভয়ের কিছু নেই। কারণ ডিসেম্বর মাসে প্রকাশিত খসড়া ভোটার তালিকা (Draft Electoral Roll) দেখে Claim & Objection বা নাম যুক্ত করার সুযোগ থাকবে সবার জন্য।
ভোটার তালিকা যাচাইয়ের কবে-কী?
৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে ভোটার যাচাইকরণ চলছে।
৯ ডিসেম্বর ২০২৫: খসড়া ভোটার তালিকা প্রকাশ।
৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬: দাবি ও আপত্তি জমা দেওয়ার সময়।
৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত শুনানি ও যাচাই।
৭ ফেব্রুয়ারি ২০২৬: ফাইনাল ভোটার তালিকা প্রকাশ।
এবার প্রশ্ন—আপনার নাম ২০০২ সালের তালিকায় আছে কি না, কীভাবে দেখবেন?
অনলাইনে চেক করার সহজ ধাপ:
১. যান: https://ceowestbengal.wb.gov.in/
২. “Electoral Roll of SIR 2002” সিলেক্ট করুন
৩. আপনার জেলা → বিধানসভা কেন্দ্র → বুথ নির্বাচন করুন
৪. ক্যাপচা দিয়ে PDF ওপেন করুন
৫. দ্বিতীয় পাতায় বিস্তারিত তালিকা পাবেন
নাম না থাকলে কি করবেন?
যদি পুরনো তালিকায় নাম না থাকে, ভয় নয়। খসড়া তালিকা প্রকাশের পর আপনি নাম যুক্ত করার আবেদন (Form-6) জমা দিতে পারবেন। যাদের নাম খসড়া তালিকায় থাকবে না, নির্বাচন কমিশন নিজেই নোটিশ পাঠাবে এবং আপনাকে প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেবে।
—
নাম যুক্ত বা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি:
আপনার পরিচয়, বয়স ও ঠিকানা যাচাইয়ের জন্য নিচের নথিগুলির যেকোনও একটি বা একাধিক রাখা উচিত—
পরিচয়ের প্রমাণ:
আধার কার্ড (Aadhaar Card)
পাসপোর্ট (Passport)
সরকারি কর্মচারী পরিচয়পত্র
বয়সের প্রমাণ:
জন্ম শংসাপত্র (Birth Certificate)
স্কুল/কলেজের শিক্ষাগত শংসাপত্র
বাসস্থানের প্রমাণ (Address Proof):
রেশন কার্ড
জমি/বাড়ির কর রসিদ
সরকারি বরাদ্দপত্র
ব্যাংক/পোস্ট অফিসের স্টেটমেন্ট

বিশেষ নথি (যদি পাওয়া যায়):
Permanent Resident Certificate
Forest Rights Certificate
Community Certificate (SC/ST/OBC)
পুরো প্রক্রিয়ায় আতঙ্ক নয়, তথ্য ও নথি প্রস্তুত থাকাই সবচেয়ে জরুরি।
নির্বাচন কমিশনের উদ্দেশ্য—যোগ্য ভোটার যেন বাদ না পড়ে, আর অযোগ্য কেউ যেন যুক্ত না হয়।
তাই আজই নাম যাচাই করুন, নথি হাতের কাছে রাখুন, প্রয়োজনে আবেদন জমা দিন।
কারণ আপনার ভোটাধিকারই আপনার গণতান্ত্রিক পরিচয়।