u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Christmas Celebration in Rajshahi : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব বড়দিন উদযাপন

Christmas Celebration in Rajshahi : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব বড়দিন উদযাপন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ডিঙ্গাডোবা চার্চে ঘণ্টাব্যাপী....

Christmas Celebration in Rajshahi : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব বড়দিন উদযাপন

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Christmas Celebration in Rajshahi : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব বড়দিন উদযাপন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

ডিঙ্গাডোবা চার্চে ঘণ্টাব্যাপী আয়োজিত প্রার্থনায় বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হয়। পরে গান ও নৃত্যের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

এছাড়াও সিটি চার্চসহ রাজশাহী মহানগরীর অন্যান্য উপাসনালয়গুলোতে যিশু খ্রিস্টকে স্মরণ করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিনকে ঘিরে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোতেও উৎসবের আমেজ বিরাজ করছে।

ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত উৎসবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপ জের্ভাস রোজারিওসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে বড়দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন চার্চে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

আজকের খবর