ব্রেকিং
Latest Posts
Abhishek Banerjee attacks Amit Shah : ‘পরিবর্তন যাত্রার ভিড়ের চেয়ে জেসিবি দিয়ে মাটি কাটাও বেশি লোক দেখবে’ অমিত শাহকে কটাক্ষ অভিষেকেরMamata on women’s day : ‘আমার লক্ষ্মী দেশ জয় করে, সবারে বলে – জাগুন’ আন্তর্জাতিক নারী দিবসে বাংলার নারী শক্তির জয়গান এবং মেয়েদের উন্নয়নে সরকারের কর্মকাণ্ডের খতিয়ান মমতারMamata Banerjee opposes Bengal division: “বাংলা-বিহার ভাগ করে কেন্দ্রশাসিত করার চক্রান্ত রুখে দেব” ধর্মতলার ধর্না মঞ্চ থেকে কেন্দ্রকে কড়া বার্তা মমতারPrateek ur calls Mamata Tigress : ‘জব তক টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি’ মমতার ধরনা মঞ্চে মমতাকে বাঘিনী সম্বোধন প্রতীক উরেরPresident on Mamata : ‘হয়তো আমার উপর রাগ করেছেন মমতা’ বাংলায় এসে দাবি রাষ্ট্রপতির, ‘রাষ্ট্রপতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ভুল বোঝানো হয়েছে’ পাল্টা তৃণমূল
  • Home /
  • কলকাতা /
  • Maheshtala Minor Boy Assault Case: মহেশতলায় নাবালককে উলটো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক, গ্রেফতার করে ‘মাস্টারমাইন্ড’ শাহেনশাহকে কলকাতায় আনল পুলিশ

Maheshtala Minor Boy Assault Case: মহেশতলায় নাবালককে উলটো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক, গ্রেফতার করে ‘মাস্টারমাইন্ড’ শাহেনশাহকে কলকাতায় আনল পুলিশ

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। মোবাইল চোর সন্দেহে নাবালককে উলটো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক। মহেশতলা কাণ্ডে উত্তাল বাংলা। অবশেষে নাবালককে উলটো করে ঝুলিয়ে মারধর, ইলেকট্রিক শক কাণ্ডে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’ শাহেনশাহ। মুম্বই থেকে মূল অভিযুক্ত সহ তার ২ সহযোগীকে গ্রেফতার করে....

Maheshtala Minor Boy Assault Case: মহেশতলায় নাবালককে উলটো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক, গ্রেফতার করে ‘মাস্টারমাইন্ড’ শাহেনশাহকে কলকাতায় আনল পুলিশ

  • Home /
  • কলকাতা /
  • Maheshtala Minor Boy Assault Case: মহেশতলায় নাবালককে উলটো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক, গ্রেফতার করে ‘মাস্টারমাইন্ড’ শাহেনশাহকে কলকাতায় আনল পুলিশ

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। মোবাইল চোর সন্দেহে নাবালককে উলটো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক। মহেশতলা কাণ্ডে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

মোবাইল চোর সন্দেহে নাবালককে উলটো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক। মহেশতলা কাণ্ডে উত্তাল বাংলা। অবশেষে নাবালককে উলটো করে ঝুলিয়ে মারধর, ইলেকট্রিক শক কাণ্ডে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’ শাহেনশাহ। মুম্বই থেকে মূল অভিযুক্ত সহ তার ২ সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে ধৃতদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তের বয়ানে রয়েছে একাধিক অসঙ্গতি, দাবি পুলিশের। নাবালককে মোবাইল চুরি সন্দেহে মারধর কাণ্ডে ইতিমধ্যে এই ঘটনায় মোট আটক করা হয়েছে ৫ জনকে।

মোবাইল চুরির সন্দেহে ১৪ বছরের এক কিশোরের উপর অমানবিক নির্যাতন। দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় একটি পোশাক রং করার কারখানার মালিকের বিরুদ্ধে ওঠে এই ভয়ঙ্কর অভিযোগ। কিশোরের পরিবারের দাবি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে কিশোরকে উলটো করে ঝুলিয়ে মারধর করা হয়েছে। এমনকী ইলেকট্রিক শকও দেওয়া হয় ওই নাবালককে। গোটা ঘটনায় নাবালকের কাকা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আমরা নিজেরাই খোঁজখবর নিয়ে দেখেছি, ও কোনও মোবাইল চুরি করেনি। মাইনের টাকা চাওয়ায় মিথ্যা অপবাদ দিয়ে ওর উপর চলে অকথ্য অত্যাচার। আমরা ইসলামপুর থানায় ও রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ করেছি।”

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত শাহেনশাহ এবং কিশোর দুজনেই ইসলামপুরের বাসিন্দা। ঘটনার ভিডিও ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে রয়েছে।ঘটনায় শিশু সুরক্ষা নিয়ে প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র ১৪ বছর বয়সি এক কিশোরের ওপর এমন নিষ্ঠুরতা প্রকাশ্যে আসায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের খবর