সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
২০০৯ থেকে বকেয়া ডি.এ দেবে রাজ্য সরকার, ঘোষণা মমতার।
ভোটের আগে বকেয়া ডি.এ মিটিয়ে দেওয়া নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ থেকে বকেয়া ডি.এ দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
সুপ্রিম নির্দেশ মেনে এদিন বকেয়া ডি.এ-র ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চেই মিলবে বকেয়া ডি.এ এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের ‘মা-মাটি-মানুষ’ সরকার তার সকল কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী, এবং পঞ্চায়েত, পুরসভা ও অনুদান-প্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি।
আমাদের অর্থ দপ্তর কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বর্ণিত পদ্ধতি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস থেকে সকলেই তাঁদের ‘ROPA 2009’-এর বকেয়া মহার্ঘ ভাতা (DA arrears) পেতে শুরু করবেন।’