ব্রেকিং
Latest Posts
Assembly : ঐতিহাসিক সিদ্ধান্ত বিধানসভার অধ্যক্ষের, রিপোর্ট কার্ডের ভিত্তিতে সেরা বিধায়ক পুরস্কার চালু হচ্ছে বাংলায়মুর্শিদাবাদে স্বজনহারাদের সামনে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর! ‘দোষীর চূড়ান্ত শাস্তি হবেই, এটা ক্ষমার অযোগ্য’ গেটম্যানের বিরুদ্ধে কঠোর বার্তা মুখ্যমন্ত্রীরAbhishek Highcourt : হাইকোর্টে অভিষেকের ধাক্কা, মিলল না সব মামলায় রক্ষাকবচ, ‘শুভেন্দুর সঙ্গে তুলনা টানবেন না!’ কপিল সিব্বলকে সটান জবাব বিচারপতির“ভাইপো তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করবই, এটা আমার দায়িত্ব” অভিষেককে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুরবিধানসভায় উত্তপ্ত বচসা, তৃণমূল বিধায়কের সঙ্গে বিতর্কের পর সাসপেন্ড কুনাল ঘোষ
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Abhishek Highcourt : হাইকোর্টে অভিষেকের ধাক্কা, মিলল না সব মামলায় রক্ষাকবচ, ‘শুভেন্দুর সঙ্গে তুলনা টানবেন না!’ কপিল সিব্বলকে সটান জবাব বিচারপতির

Abhishek Highcourt : হাইকোর্টে অভিষেকের ধাক্কা, মিলল না সব মামলায় রক্ষাকবচ, ‘শুভেন্দুর সঙ্গে তুলনা টানবেন না!’ কপিল সিব্বলকে সটান জবাব বিচারপতির

শোভন গায়েন। কলকাতা সারাদিন। কলকাতা হাইকোর্টে ফের বড়সড় ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে রুজু হওয়া একাধিক এফআইআরের ওপর নতুন করে কোনো আইনি রক্ষাকবচ দিল না উচ্চ আদালত। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা....

Abhishek Highcourt : হাইকোর্টে অভিষেকের ধাক্কা, মিলল না সব মামলায় রক্ষাকবচ, ‘শুভেন্দুর সঙ্গে তুলনা টানবেন না!’ কপিল সিব্বলকে সটান জবাব বিচারপতির

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Abhishek Highcourt : হাইকোর্টে অভিষেকের ধাক্কা, মিলল না সব মামলায় রক্ষাকবচ, ‘শুভেন্দুর সঙ্গে তুলনা টানবেন না!’ কপিল সিব্বলকে সটান জবাব বিচারপতির

শোভন গায়েন। কলকাতা সারাদিন। কলকাতা হাইকোর্টে ফের বড়সড় ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

কলকাতা হাইকোর্টে ফের বড়সড় ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে রুজু হওয়া একাধিক এফআইআরের ওপর নতুন করে কোনো আইনি রক্ষাকবচ দিল না উচ্চ আদালত। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

 

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর রাজ্যজুড়ে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। এর আগে হাইকোর্টের নির্দেশে রাজ্য প্রশাসন আদালতকে জানায় যে, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তের থানায় মোট ৮টি এফআইআর রুজু হয়েছে।

 

কলকাতা হাইকোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর আবেদন ছিল, আগে পাওয়া আইনি সুরক্ষার মতো এই নতুন ৮টি এফআইআরের ওপরও যেন আলাদা আলাদা করে রক্ষাকবচ দেওয়া হয়। কিন্তু শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট সেই আবেদন সরাসরি নাকচ করে দেয়।

 

Abhishek Banerjee : ‘আমেরিকার কী দরকার? আগে এসএসকেএমে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা’ অভিষেকের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে রায় হাইকোর্টের

এদিন অভিষেকের পক্ষে সওয়াল করার সময় বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে আনেন। তিনি আদালতকে মনে করিয়ে দেন যে, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করতে হলে আদালতের আগাম অনুমতির প্রয়োজন হতো। সেই আইনি নজিরের কথা উল্লেখ করতেই তাঁকে থামিয়ে দেন বিচারপতি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ‘শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মামলার কোনো তুলনা টানবেন না।’
এর আগে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে আমল দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল, প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা হোক। অন্যদিকে ডিজে হুঁশিয়ারি মামলায় রক্ষাকবচের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িইয়েছিল হাইকোর্ট। ডিজে-হুঁশিয়ারি মামলায় অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানিয়েছিল আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছিল কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার ডিজে-হুঁশিয়ারি দিতে শোনা গেছিল অভিষেক বন্দোপাধ্যায়কে। যা নিয়ে সমালোচনার ঝ়ড় ওঠে। ভোটের রেজাল্ট বেরনোর পর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর হয়।

 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কথা বলে বিধাননগর আদালত। দু’বার হাজিরা এড়ালেও, অবশেষে কলকাতা হাইকোর্টের তিরস্কারের মুখে পড়ে কণ্ঠস্বরের নমুনা দেন অভিষেক বন্দোপাধ্যায়। সোমবার ডিজে মামলার তদন্তে সহযোগিতার কথা উল্লেখ করে, কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর কথা বলে ফের আবেদন করেন তাঁর আইনজীবী। প্রাথমিকভাবে ৩০ জুলাই পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ থাকলেও, আরও ১ মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি ডিজে মামলায় তাড়াতাড়ি তদন্ত শেষ করার জন্যে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

আজকের খবর