ব্রেকিং
Latest Posts
Suvendu Transport: ‘৪০০ বাসের টেন্ডার দিন, মার্চ ২০২৭-এর মধ্যে ১০০০ বাস পাবেন’ ৫০টি নতুন এসি বাস উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরPM Surya Ghar: বাংলায় ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা, কেন্দ্রের ভর্তুকির সঙ্গে বাড়তি আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর21 July Mamata: ‘চোরগুলো চলে গিয়েছে, আর দলে ফেরাব না’ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলত্যাগী নেতাদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়েরঅফিসের প্রেম থেকে মৃত্যুর রহস্য! নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৃষা, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে ঘিরে একের পর এক প্রশ্নSuvendu Adhikari : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত
  • Home /
  • History Revisited /
  • BGB helps Injured Students : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত দু’জনকে আর্থিক সহায়তায় এগিয়ে এলেন বিজিবি

BGB helps Injured Students : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত দু’জনকে আর্থিক সহায়তায় এগিয়ে এলেন বিজিবি

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন এর জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দু’জনকে আর্থিক সহায়তা প্রদান করেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০:৫০ মিনিটে সেক্টর সদর রাজশাহী এবং রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) আহত ব্যক্তিদের....

BGB helps Injured Students : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত দু’জনকে আর্থিক সহায়তায় এগিয়ে এলেন বিজিবি

  • Home /
  • History Revisited /
  • BGB helps Injured Students : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত দু’জনকে আর্থিক সহায়তায় এগিয়ে এলেন বিজিবি

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন এর জন্য বর্ডার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন এর জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দু’জনকে আর্থিক সহায়তা প্রদান করেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০:৫০ মিনিটে সেক্টর সদর রাজশাহী এবং রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) আহত ব্যক্তিদের সুচিকিৎসা এবং পরিবারের পুনর্বাসনের জন্য প্রতি জনকে ১,০০,০০০/- টাকা করে দুইজনকে ২,০০,০০০/- টাকার চেক প্রদান করেন।

আহতদের মধ্যে মোঃ জুবায়ের হাসান জিহাদ (১৮) পেশা- ছাত্র, পিতা: মৃত লুৎফর রহমান, গ্রাম-হায়দারপুর, ডাকঘর-জামতৈল, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ।

অপরজন মোঃ নাজিম উদ্দিন (২৪) পেশা-গার্মেন্টস শ্রমিক, পিতাঃ মৃত আমিরুল ইসলাম, গ্রাম- আদগ্রাম, ডাকঘর-জোনাইল, থানা-বয়াইগ্রাম, জেলা-নাটোর।

উক্ত শিক্ষার্থী গত ১৬ জুলাই ২০২৪ তারিখ এবং গার্মেন্টস শ্রমিক গত ৫ আগস্ট ২০২৪ তারিখ ছাত্র আন্দোলনের সময় জুবায়ের হাসান জিহাদ বাম চোখে গুলিবিদ্ধ হয় এবং নাজিম উদ্দিন হাত, চোখ এবং মাথায় গুলিবিদ্ধ হয়। উভয়ে বর্তমানে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল এবং শ্যামলী জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মোঃ জুবায়ের হাসান জিহাদ হাজী কোরপ আলী সরকারী কলেজে অধ্যায়নরত। তিন বোন এবং এক ভাই এর মধ্যে তিনি কনিষ্ঠ তার পিতা ২০০৬ সালে মৃত্যুবরণ করেছেন।
এ ছাড়াও মোঃ নাজিম উদ্দিন গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিল। তার পিতা ২০১৮ সালে মৃত্যুবরণ করেণ। দুই ভাই, এক বোনের সংসার বর্তমানে তার মা-ই গার্মেন্টস এ চাকুরী করে ভরণ পোষণ চালিয়ে যাচ্ছেন।

সেক্টর কমান্ডার (বিজিবি) বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সর্বদাই নিপীড়িত মানুষের কল্যাণে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখবে।

আজকের খবর