u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • ক্রাইম /
  • Krishnagar student daylight murder : দিনে-দুপুরে বাড়িতে ঢুকে ছাত্রীর গুলিবিদ্ধ মৃত্যু, আতঙ্কে কৃষ্ণনগর

Krishnagar student daylight murder : দিনে-দুপুরে বাড়িতে ঢুকে ছাত্রীর গুলিবিদ্ধ মৃত্যু, আতঙ্কে কৃষ্ণনগর

দুঃসাহসিক এমন দিনে দুপুরে ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ।বাড়ির দোতলায় উঠে এক ছাত্রীকে গুলি করে খুন করল যুবক৷ সোমবার দিনেদুপুরে কৃষ্ণনগরে শ্যুটআউট দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গুলি করে খুন করল এক যুবক৷ স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুরে বাড়ির দোতলায় উঠে....

Krishnagar student daylight murder : দিনে-দুপুরে বাড়িতে ঢুকে ছাত্রীর গুলিবিদ্ধ মৃত্যু, আতঙ্কে কৃষ্ণনগর

  • Home /
  • ক্রাইম /
  • Krishnagar student daylight murder : দিনে-দুপুরে বাড়িতে ঢুকে ছাত্রীর গুলিবিদ্ধ মৃত্যু, আতঙ্কে কৃষ্ণনগর

দুঃসাহসিক এমন দিনে দুপুরে ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ।বাড়ির দোতলায় উঠে এক ছাত্রীকে গুলি করে খুন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

দুঃসাহসিক এমন দিনে দুপুরে ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ।বাড়ির দোতলায় উঠে এক ছাত্রীকে গুলি করে খুন করল যুবক৷ সোমবার দিনেদুপুরে কৃষ্ণনগরে শ্যুটআউট দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গুলি করে খুন করল এক যুবক৷

স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুরে বাড়ির দোতলায় উঠে যায় এক যুবক এরপর ওই ছাত্রীকে খুন করা হয় বলে অভিযোগ। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর মাথায় গুলি করা হয় বলে অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় ৷ নিহত ওই ছাত্রীর নাম ঈশিতা মল্লিক বয়েস ১৯বছর।

মৃত কিশোরীর দাদু জানিয়েছেন, যে যুবক বাড়িতে এসেছিল ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ায়৷ মৃত ছাত্রীর সঙ্গে যুবকের পূর্ব পরিচয় বা সম্পর্ক ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ আততায়ী যুবক খোঁজে তল্লাশি শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ৷

ওই ছাত্রী কৃষ্ণনগরে আসার আগে কাঁচরাপাড়াতেই থাকত৷ ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই সন্দেহ পুলিশের৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ আততায়ী যুবককে ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করেছে পুলিশ৷ নাকা তল্লাশিও শুরু হয়েছে ৷ এমন দিনে দুপুরে ঘটনা ঘটায় আতঙ্কিত কৃষ্ণনগরবাসী। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

আজকের খবর