u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Flood : ফারাক্কার গেট খোলা থাকলেও রাজশাহীতে বন্যার আশঙ্কা নেই

Bangladesh Flood : ফারাক্কার গেট খোলা থাকলেও রাজশাহীতে বন্যার আশঙ্কা নেই

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।   ভারতের ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিলেও দুইদিনও একটু পানি বাড়েনি। ভারতের গঙ্গা নদীতে থাকা ফারাক্কা বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে। সোমবার (২৬ আগস্ট) সবগুলো গেটই খুলে দেওয়া হয়েছে। গেট খুলে দেওয়ার....

Bangladesh Flood : ফারাক্কার গেট খোলা থাকলেও রাজশাহীতে বন্যার আশঙ্কা নেই

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Flood : ফারাক্কার গেট খোলা থাকলেও রাজশাহীতে বন্যার আশঙ্কা নেই

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।   ভারতের ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিলেও দুইদিনও....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

 

ভারতের ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিলেও দুইদিনও একটু পানি বাড়েনি। ভারতের গঙ্গা নদীতে থাকা ফারাক্কা বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে। সোমবার (২৬ আগস্ট) সবগুলো গেটই খুলে দেওয়া হয়েছে। গেট খুলে দেওয়ার খবর গণমাধ্যমের ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজশাহী অঞ্চলজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অথচ গেট খুলে দেওয়ার আগ থেকেই বাড়ছে পদ্মার পানি। তবে রবিবার পানি বৃদ্ধির হার আরও একটি বেশি ছিল। সেটি রাত ৯টার পর আর বাড়েনি বলে দাবি করেছেন পদ্মা পাড়ের বাসিন্দারা।

 

রাজশাহী মহানগরীর বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। সেখানে গত মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর ৬টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৬ দশমিক ২৭ মিটার। সকাল ৯টায় পানির উচ্চতা আরও এক সেন্টিমিটার বেশি পাওয়া যায়। বিকাল ৩টায় পানির উচ্চতা পাওয়া যায় ১৬ দশমিক ৩০ মিটার। আজ মঙ্গবার (২৭ অসস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত সেটি অপরিবর্তিত ছিল। অথার্ৎ পানি বাড়েনি একটুও।

 

রাজশাহীর শহর থেকে ২০ কিলোমিটার দূরে চারঘাট উপজেলার সারদায় পদ্মার পানির বিপৎসীমা ১৬ দশমিক ৯২ মিটার। মঙ্গলবার ভোর ৬টায় এখানে পানির উচ্চতা ১৫ দশমিক ০৫ মিটার এবং সকাল ৯টা ও বিকাল ৩টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৫ দশমিক ০৬ মিটার। এখন রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৭৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেটিও মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত একই ছিল।

 

উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘আমরা সাধারণত ১০ দিনের জন্য নদ-নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিই। আগামী ১০ দিনের মধ্যেও পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করবে না। তারপরেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না নদীতে পানি বাড়ছে বলে। রোববার দুপুর থেকেই পানি বাড়ছে। আরো ২-৩ দিন পার হলে প্রকৃত অবস্থা বোঝা যাবে।’

আজকের খবর