u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Rajnath-Suvendu: ‘বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশ নেবে’, কলকাতায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজনাথAbhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যের
  • Home /
  • লাইফ স্টাইল /
  • Insta Maid: মাত্র ১৫ মিনিটেই ডেলিভারি হবে ‘কাজের লোক’! নেবে মাত্র ৪৯ টাকা, জেনে নিন কোথায় পাবেন

Insta Maid: মাত্র ১৫ মিনিটেই ডেলিভারি হবে ‘কাজের লোক’! নেবে মাত্র ৪৯ টাকা, জেনে নিন কোথায় পাবেন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাড়ির পরিচারক বা পরিচারিকা নিয়ে হামেশাই ভুগতে হয় মালিকদের। কখনও হঠাৎ না বলেই কামাই, কখনও বা হঠাৎ বেতন বাড়ানোর ‘হুমকি’। কারওর ক্ষেত্রে আবার দেখা যায়, যে বাড়িতে একা থাকেন, নিজের কাজ নিজেই করেন। কিন্তু মাঝে মধ্য়ে....

Insta Maid: মাত্র ১৫ মিনিটেই ডেলিভারি হবে ‘কাজের লোক’! নেবে মাত্র ৪৯ টাকা, জেনে নিন কোথায় পাবেন

  • Home /
  • লাইফ স্টাইল /
  • Insta Maid: মাত্র ১৫ মিনিটেই ডেলিভারি হবে ‘কাজের লোক’! নেবে মাত্র ৪৯ টাকা, জেনে নিন কোথায় পাবেন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাড়ির পরিচারক বা পরিচারিকা নিয়ে হামেশাই ভুগতে হয় মালিকদের। কখনও হঠাৎ না....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বাড়ির পরিচারক বা পরিচারিকা নিয়ে হামেশাই ভুগতে হয় মালিকদের। কখনও হঠাৎ না বলেই কামাই, কখনও বা হঠাৎ বেতন বাড়ানোর ‘হুমকি’। কারওর ক্ষেত্রে আবার দেখা যায়, যে বাড়িতে একা থাকেন, নিজের কাজ নিজেই করেন। কিন্তু মাঝে মধ্য়ে দু-একদিন দরকার পড়ে পরিচারক বা পরিচারিকার। কিন্তু দরকার পড়লেও তো উপায় নেই।

মাসে এক-দু’দিনের জন্য বাড়িতে এসে কাজ করতে কেউই চাইবে না।

এই রকমই হাজারো সমস্যার সমাধান খুঁজতে এবার ময়দানে নেমে পড়েছে আর্বান কোম্পানি (Urban Company)। খাবার ডেলিভারির মতোই এবার ১৫ মিনিটেই বাড়িতে ‘কাজের লোক’ পাঠিয়ে দেবে তারা। আর এই পরিষেবায় খরচ কত হবে? সংস্থা সূত্রে জানা গিয়েছে, একটা গোটা দিন হোক বা গোটা মাস, এমনকি কয়েক ঘণ্টার জন্য বাড়িতে ‘কাজের লোক’ পাঠিয়ে দেবে তারা। আর তার জন্য খরচ পড়বে মাত্র ৪৯ টাকা।

কোথায় কোথায় মিলবে এই পরিষেবা?

সংস্থা সূত্রে খবর, এখনই কিন্তু দেশের সব শহরে এই পরিষেবা দেবে না তারা। আপাতত পাইলট প্রোজেক্ট হিসাবে মুম্বইয়ে চালু হয়েছে এই ‘ইনস্টা মেইড’ পরিষেবা। যা আপাতত কিছু অফারের কারণে ৪৯ টাকা প্রতি ঘণ্টায় পাওয়া গেলেও, পরিচারক আনতে আসল খরচ পড়বে ২৪৫ টাকা প্রতি ঘণ্টা। তবে কী কী কাজ করবে এই ‘ইনস্টা মেইড’রা? সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঘর গোছানো, বাসনপত্র পরিষ্কার, রান্নাবান্নার মতো সব কাজই করবেন এনারা।

আজকের খবর