Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Purba Panihati Sarbojanin Durgotsab : উৎসবে ফিরছে সোদপুর পানিহাটি, সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News
ব্রেকিং
Latest Posts
Cristiano Ronaldo : গলফ কোর্সে জর্জিনার ‘পিঙ্ক ম্যাজিক’! রোনাল্ডোর সঙ্গে পারিবারিক মুহূর্ত, ভাইরাল হল বিলাসবহুল লাইফস্টাইলের নতুন ঝলক‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরানবান্নে নীল-সাদার জমানা শেষ! এবার গেরুয়ার ছোঁয়া প্রশাসনের প্রাণকেন্দ্রে, জোর জল্পনা রাজ্যজুড়েSuvendu Nandigram : “এরা কেউ ছাত্র নয়, এরা জামাতি, মৌলবাদী, বিদেশি টাকায় পুষ্ট” কলকাতায় ছাত্র আন্দোলনকারীদের স্বরূপ ফাঁস করলেন শুভেন্দুশঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, চাকরির আশ্বাসও; রামনগরে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
  • Home /
  • Durga Puja News /
  • Purba Panihati Sarbojanin Durgotsab : উৎসবে ফিরছে সোদপুর পানিহাটি, সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

Purba Panihati Sarbojanin Durgotsab : উৎসবে ফিরছে সোদপুর পানিহাটি, সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। উৎসবে ফিরে এলো সোদপুর পানিহাটি। সোদপুরের চিকিৎসক পড়ুয়া তরুণী আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ভাগ্যজনকভাবে ধর্ষণ এবং হত্যার শিকার হলেও বিচারের দাবি জানানোর পাশাপাশি মা দুর্গার আবাহনও পিছিয়ে থাকতে চায় না সোদপুর পানিহাটির মানুষ।....

Purba Panihati Sarbojanin Durgotsab : উৎসবে ফিরছে সোদপুর পানিহাটি, সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

  • Home /
  • Durga Puja News /
  • Purba Panihati Sarbojanin Durgotsab : উৎসবে ফিরছে সোদপুর পানিহাটি, সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। উৎসবে ফিরে এলো সোদপুর পানিহাটি। সোদপুরের চিকিৎসক পড়ুয়া তরুণী আর জি....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

উৎসবে ফিরে এলো সোদপুর পানিহাটি। সোদপুরের চিকিৎসক পড়ুয়া তরুণী আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ভাগ্যজনকভাবে ধর্ষণ এবং হত্যার শিকার হলেও বিচারের দাবি জানানোর পাশাপাশি মা দুর্গার আবাহনও পিছিয়ে থাকতে চায় না সোদপুর পানিহাটির মানুষ। তা প্রমাণিত হয়ে গেল আরো একবার।

সিপিএমের পাশাপাশি বিভিন্ন নকশাল পন্থী সংগঠন যখন বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দাবি তুলেছে উৎসবে ফিরব না অথবা এবারে দুর্গা পুজো বন্ধ থাকুক – তাদের গালে সপাটে বিরাশি সিক্বার থাপ্পড় মেরে সোদপুর পানিহাটি অঞ্চলের পূর্ব পানিহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি কম বাজেটের পূজা হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিল সরকারি অনুদানের অর্থ পাওয়ার জন্য।

মাত্র দেড় লক্ষ বা ২ লক্ষ টাকা বাজেটের এই পুজোর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে রাজ্য সরকার।

শনিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত খড়দহ থানার উদ্যোগে রাজ্য সরকারের পাঠানো ৮৫ হাজার টাকা সরকারি অনুদানের চেক হাতে পেয়েছে পূর্ব পানিহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তারপরেই সরকারি অনুদান পাওয়া সত্ত্বেও কুৎসার রাজনীতি না করে বাঙালির চিরন্তন দুর্গা পুজোকে তুলে ধরার জন্যে এবং ছোট্ট ক্লাবকে সমর্থন জানানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে এলাকায় হোর্ডিং দিয়েছে পূর্ব পানিহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

পূর্ব পানিহাটি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তরুণ কর্মকর্তা অর্পণ দত্ত জানান, “অর্থনৈতিক দুর্দিনে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে সমস্ত পূজো কমিটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, একটি বিরলতম ঘটনা। সত্যি কথা বলতে কি আমরা ভেবেছিলাম এবছর হয়তো আমরা পূজো করতে পারবো না। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার সমস্ত পূজো কমিটিকে উৎসাহিত করেছেন সেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেই হয়তো সম্ভব, ওনার ধৈর্য, সহনশীলতা, মানবিকতা, উদারতা ও সহযোগিতায় আজ আমাদের মতো ছোটো পূজো কমিটিকে উত্সাহিত করেছেন। আপনাকে প্রণাম।”

আজকের খবর