Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Mamata Banerjee voter list message : "প্রত্যেকে নতুন করে ভোটার লিস্টে নাম তুলবেন, একটা মানুষের নামও যেন ভোটার তালিকায় উঠতে বাদ না যায়" বীরভূম থেকে ফের ভোটার তালিকা নিয়ে বার্তা মমতার - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Mamata Banerjee voter list message : “প্রত্যেকে নতুন করে ভোটার লিস্টে নাম তুলবেন, একটা মানুষের নামও যেন ভোটার তালিকায় উঠতে বাদ না যায়” বীরভূম থেকে ফের ভোটার তালিকা নিয়ে বার্তা মমতার

Mamata Banerjee voter list message : “প্রত্যেকে নতুন করে ভোটার লিস্টে নাম তুলবেন, একটা মানুষের নামও যেন ভোটার তালিকায় উঠতে বাদ না যায়” বীরভূম থেকে ফের ভোটার তালিকা নিয়ে বার্তা মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   “প্রত্যেকে নতুন করে ভোটার লিস্টে নাম তুলবেন। একটা মানুষের নামও যেন ভোটার তালিকায় উঠতে বাদ না যায়। সংখ্যালঘু ভাইদের বলছি, যারা বাইরে কাজে গিয়েছেন বা যান শুধু ঈদে এলে হবে না, ভোটার লিস্টে নামটাও তুলতে....

Mamata Banerjee voter list message : “প্রত্যেকে নতুন করে ভোটার লিস্টে নাম তুলবেন, একটা মানুষের নামও যেন ভোটার তালিকায় উঠতে বাদ না যায়” বীরভূম থেকে ফের ভোটার তালিকা নিয়ে বার্তা মমতার

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Mamata Banerjee voter list message : “প্রত্যেকে নতুন করে ভোটার লিস্টে নাম তুলবেন, একটা মানুষের নামও যেন ভোটার তালিকায় উঠতে বাদ না যায়” বীরভূম থেকে ফের ভোটার তালিকা নিয়ে বার্তা মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   “প্রত্যেকে নতুন করে ভোটার লিস্টে নাম তুলবেন। একটা মানুষের নামও যেন....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

“প্রত্যেকে নতুন করে ভোটার লিস্টে নাম তুলবেন। একটা মানুষের নামও যেন ভোটার তালিকায় উঠতে বাদ না যায়। সংখ্যালঘু ভাইদের বলছি, যারা বাইরে কাজে গিয়েছেন বা যান শুধু ঈদে এলে হবে না, ভোটার লিস্টে নামটাও তুলতে হবে।” এভাবেই সোমবারের পর মঙ্গলবার ইলামবাজারের সভামঞ্চ থেকে ফের একবার পুরনো অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সঙ্গে এই ‘চক্রান্ত’ রুখতে এবং ন্যায্য ভোটারদের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সে ব্যাপারে তৎপরতা নিতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ দুই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে একসঙ্গে মাঠে নামার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর।

এরই পাশাপাশি আরও একবার এই রাজ্য থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরত আসার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।

বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা। এবার পশ্চিমবঙ্গেও এসআইআর হতে পারে বলে আশঙ্কা তৃণমূলের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এসআইআর-এর নামে আসলে ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। গত কয়েকদিন ধরেই এই ব্যাপারে সোচ্চার মুখ্যমন্ত্রী। আজ ফের একবার বীরভূমের ইলামবাজারের প্রশাসনিক সভা থেকে বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হিংসার কোনও ওষুধ নেই। প্রতিভা আছে বলেই বাংলার মানুষের ওপর অত্যাচার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। ২০-২৫ বছর ধরে সেখানে কাজ করছেন, বৈধ সব নথি আছে, তা সত্ত্বেও ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে, থানায় থানায় ঘোরানো হচ্ছে।”

মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে সরকারি সভা থেকে বীরভূমের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপর মঞ্চ থেকেই রাজ্যে রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা ইস্যুতে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

গতকালের পর আজও ফের একবার ভিন রাজ্যে কাজে যাওয়া বাঙালিদের তথা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরত আসার আবেদন মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “আমি বলছি, তারা সবাই ফিরে আসুক, চাইলে রাজ্য সরকার গাড়ি ভাড়াটাও দিয়ে দেবে। বাংলায় কাজের অভাব নেই। যে কাজ ওরা বাইরে করে সেই কাজই এখানে পাবে।”

অজয় নদের উপর বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন

অজয় নদের উপর বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে বোলপুর যাওয়া এবার আরও সহজ হবে বলে খবর। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে বীরভূমের জয়দেবের এবং পশ্চিম বর্ধমানের বিদবিহারের অজয় নদের উপর গড়ে উঠল স্থায়ী সেতু। ১৩৮ কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের উদ্যোগে এই সেতু নির্মাণ হল। নাম দেওয়া হল জয়দেব সেতু।

মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভা থেকে এই সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁকসার বিদবিহারেও ভার্চুয়ালি অনুষ্ঠান মঞ্চ করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, জেলাশাসক পন্নামবলাম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও ছিলেন নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল প্রমুখ।

উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অজয় নদের উপর যে সেতু গড়ে উঠেছে সেই সেতুর নাম জয়দেব সেতু করা হোক। এই সেতু হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ। জয়দেবের মেলায় আসতেও মানুষের সুবিধা হবে।” এদিনই এই সেতু দিয়ে চালু হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) দুর্গাপুর-সিউড়ি রুটের বাস। শিবপুর থেকে এদিন এই বাস পরিষেবা চালুর কথা জানান এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর থেকে সিউড়ি রুটে সরকারি বাস পরিষেবা চালু হয়ে গেল। দুর্গাপুর-সিউড়ির মধ্যে এই সেতুর ফলে দূরত্ব কমল। সেতু তৈরি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় হবে।” তিনি আরও বলেন, “এই সেতু নির্মাণের ফলে উপকৃত হবে দুই জেলার মানুষ। পণ্য পরিবহণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগসূত্র আরও নিবিড় হল।আমরা খুব খুশি।”

৫১ সতীপীঠের শিল্যানাস

জমির খোঁজ কয়েক বছর ধরেই হচ্ছিল। এবার তারাপীঠ সংলগ্ন রামপুরহাট থানার উদয়পুর গ্রামের কাছে ৫১ সতীপীঠের শিল্যানাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক ঠাক থাকলে এবার সিদ্ধপীঠ তারাপীঠে এলেই বাড়তি পাওনা হিসাবে দর্শন করা যাবে দেশ বিদেশে ছড়িয়ে থাকা সতীর ৫১ পীঠ। এমনই উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের বীরভূম সফরে এসে মঙ্গলবার বীরভূমের ইলামবাজার থেকে তারাপীঠে ৫১ পীঠের আদলে ৫১ টি সতীর মন্দির গড়ার প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। সেই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।

তারাপীঠ মন্দির এলাকায় সার্বিক উন্নয়নের জন্য আগেই গড়ে তোলা হয়েছে তারাপীঠ – রামপুরহাট উন্নয়ন পরিষদ। সেই উন্নয়নের মাধ্যমে তারাপীঠ মন্দির এলাকায় সার্বিক উন্নয়ন হয়েছে। তীর্থক্ষেত্র পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। এবার তারাপীঠ মন্দিরে আসা পূণ্যার্থী ও পর্যটকদের দুদিন ঘুরে দেখার কথা ভেবে তারাপীঠ এলাকায় গড়ে তোলা হবে সতীর ৫১ পীঠ। রামপুরহাট – তারাপীঠ রাস্তার উদয়পুর মোড়ের কাছে ৩১ একর জমিতে গড়ে তোলা হবে ৫১ টি সতীপীঠের আদলে সতীপীঠ। তারজন্য প্রথম পর্যায়ে বরাদ্দ করা হয়েছে ৬ কোটি টাকা। সেই টাকায় বনদফতরের জমিতে গড়ে তোলা হবে সতীর ৫১ টি পীঠের আদলে ৫১ টি মন্দির।

আজকের খবর