u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Rajshahi Board Exam Result : রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.২৪, জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

Rajshahi Board Exam Result : রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.২৪, জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম সাংবাদিকদের এ তথ্য....

Rajshahi Board Exam Result : রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.২৪, জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Rajshahi Board Exam Result : রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.২৪, জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

গতবছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ৭৮ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। গত বছর এ শিক্ষা বোর্ড থেকে ১১ হাজার ২৫৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।এবার পাশের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে।

এবার রাজশাহী বোর্ডে এবার পাস করেছে ৮২.২৪ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন। তাদের মধ্যে ছাত্রী ১৪ হাজার ৫৯৭ ছাত্রী আর ছাত্র ১০ হাজার ৩০৫ জন শিক্ষার্থী।

রাজশাহী বোর্ডে গতবছর এইচএসসির পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। গতবছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে। এছাড়া বেড়েছে জিপিএ-৫প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যাও। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন। এবার তা দ্বিগুণের বেশি। অথচ গতবছর পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি, ১ লাখ ৩৮ হাজার ৩৯০ জন।

এবার রাজশাহী বোর্ডে এইচএসসি তে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৯ হাজার ৯৯৩ জন। এর মধ্যে পাস করেছে এক লাখ ১১ হাজার ৪৪৮ জন।

এবার এই শিক্ষা বোর্ডের আওতায় ৩৫টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ৭৪১ কলেজের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ২০৩।

আজকের খবর