u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • কলকাতা /
  • Civic volunteer guidelines : মদ্যপান করে ডিউটি করলেই চাকরি বাতিল, সিভিক ভল্যান্টিয়ারদের বিরুদ্ধে এবার কড়া নির্দেশিকা

Civic volunteer guidelines : মদ্যপান করে ডিউটি করলেই চাকরি বাতিল, সিভিক ভল্যান্টিয়ারদের বিরুদ্ধে এবার কড়া নির্দেশিকা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। সিভিক ভলান্টিয়রদের বিরুদ্ধে সম্প্রতি উঠছে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ। আরজি করের ঘটনাতেও গ্রেফতার হয়েছেন এক সিভিক ভলান্টিয়র। আর তারপর পরপরই আরও এক মদ্যপ সিভিক পুলিশের বিরুদ্ধে উঠল প্রতিবাদীদের ব্যারিকেডে ধাক্কা মারার অভিযোগ। লাগাতার এই অভিযোগের পর সিভিকদের নিয়ে....

Civic volunteer guidelines : মদ্যপান করে ডিউটি করলেই চাকরি বাতিল, সিভিক ভল্যান্টিয়ারদের বিরুদ্ধে এবার কড়া নির্দেশিকা

  • Home /
  • কলকাতা /
  • Civic volunteer guidelines : মদ্যপান করে ডিউটি করলেই চাকরি বাতিল, সিভিক ভল্যান্টিয়ারদের বিরুদ্ধে এবার কড়া নির্দেশিকা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। সিভিক ভলান্টিয়রদের বিরুদ্ধে সম্প্রতি উঠছে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ। আরজি করের ঘটনাতেও গ্রেফতার হয়েছেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

সিভিক ভলান্টিয়রদের বিরুদ্ধে সম্প্রতি উঠছে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ। আরজি করের ঘটনাতেও গ্রেফতার হয়েছেন এক সিভিক ভলান্টিয়র। আর তারপর পরপরই আরও এক মদ্যপ সিভিক পুলিশের বিরুদ্ধে উঠল প্রতিবাদীদের ব্যারিকেডে ধাক্কা মারার অভিযোগ। লাগাতার এই অভিযোগের পর সিভিকদের নিয়ে কড়া লালবাজার। এবার থেকে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ররা মদ্যপান করে ডিউটি করেন, অথবা কাজে গাফিলতি আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে লালবাজার।

গতকাল সিঁথির মোড়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিশেষ কর্মসূচি ছিল। রাত্রি ১১টা থেকে শুরু হয় জমায়েত। তবে ভোরের দিকে আচমকাই আচমকাই ব্যারিকেডে ধাক্কা মারে এক বাইর আরোহী। অবস্থানরত এক ছাত্রীর দাবি, ওই বাইকে লেখা ছিল পুলিশ। অভিযুক্ত নিজেও জানিয়েছেন যে তিনি ডিউটি-তে রয়েছেন। এরপরই বিক্ষোভকারীদের প্রশ্ন, একজন পুলিশকর্মী মদ্যপ অবস্থায় অন ডিউটি থাকেন কী করে? এই ঘটনার পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়রকে ছেড়ে দেয় ট্রাফিক সার্জেন্ট। লালবাজার সূত্রে খবর, সার্জেন্টের নামে অভিযোগ থাকায় ক্লোজ করা হয়েছে ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এর আগে আরজি করের ঘটনার পর সিভিক ভলান্টিয়র গ্রেফতার হতেই কড়া বার্তা পদক্ষেপ করেছিল লালবাজার। কলকাতা পুলিশের সদর দফতর সিভিক ভলান্টিয়রদের সম্বন্ধে সমস্ত তথ্য তলব করেছিল। মূলত, দুটি বিষয় জানতে চেয়েছিল লালবাজার।

প্রথমটি হল, সিভিক ভলান্টিয়রদের কোনও চারিত্রিক দোষ রয়েছে কি না, দ্বিতীয়টি হল অতীতে ওই সিভিকের বিরুদ্ধে অপরাধমূলক কোনও কাজের অভিযোগ আছে কি না। আর তাদের সমস্ত কিছু খোঁজ নিয়ে এনওসি পাঠাতে বলা হয় সংশ্লিষ্ট থানাকে।

আজকের খবর