u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে

Hundreds of Workers join TMC : বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মীর তৃণমূলে যোগ

প্রতিটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মীলনী অনুষ্ঠিত হচ্ছে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আর এই বিজয়া সম্মীলনীতেই বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিল। শনিবার হাওড়া গ্রামীন জেলার শ্যামপুরের বেলপুকুরে অনুষ্ঠিত তৃণমূলের এই বিজয়া সম্মীলনীতে ডিঙাখোলা গ্রাম....

Hundreds of Workers join TMC : বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মীর তৃণমূলে যোগ

প্রতিটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মীলনী অনুষ্ঠিত হচ্ছে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আর এই বিজয়া....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রতিটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মীলনী অনুষ্ঠিত হচ্ছে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আর এই বিজয়া সম্মীলনীতেই বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিল।

শনিবার হাওড়া গ্রামীন জেলার শ্যামপুরের বেলপুকুরে অনুষ্ঠিত তৃণমূলের এই বিজয়া সম্মীলনীতে ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েতের সিপিএমের পঞ্চায়েত সদস্য সহ ও বিজেপির আইটি সেলের নেতা সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিল।

এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, জেলা পরিষদের কর্মাধক্ষ্য জুলফিকার আলি মোল্লা সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী পুলক রায় বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞে সামিল হতেই বিরোধী রাজনৈতিক দল ছেড়ে এইসব নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিল।

প্রসঙ্গত এর আগে গ্রামীন জেলার উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর এবং আমতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মীলনী অনুষ্ঠিত হয়েছে।

আজকের খবর