u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Cyclone Fengal Alert : ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি

Cyclone Fengal Alert : ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ (Winter Forecast)। মূলত পরিষ্কার আকাশ। বিকেল থেকে সকাল পর্যন্ত ঠান্ডার অনুভূতি থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে....

Cyclone Fengal Alert : ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Cyclone Fengal Alert : ফের নিম্নচাপের ভ্রুকুটি; মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ (Winter Forecast)। মূলত পরিষ্কার আকাশ। বিকেল থেকে সকাল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ (Winter Forecast)। মূলত পরিষ্কার আকাশ। বিকেল থেকে সকাল পর্যন্ত ঠান্ডার অনুভূতি থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা।

একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত। পূর্ব বাংলাদেশের রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহভর থাকবে শীতের আমেজ। বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে। কলকাতায় ১৭ পুরুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম।

সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি, কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ। সকালে কিছুক্ষণ কুয়াশা থাকলে দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা। রবিবার সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। সোমবার সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।

মরশুমে প্রথম কলকাতা তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। রাতের তাপমাত্রা আরও কমল। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ ;মনোরম আবহাওয়া। সকাল ও রাতে শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী ৪/৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ।

ভিনরাজ্যের আবহাওয়া: ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকালে। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম কেরল মাহে ও রয়েলসীমাতে। ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি চন্ডিগড় হরিয়ানা হিমাচল প্রদেশ পাঞ্জাব উত্তরাখন্ড উত্তরপ্রদেশে।

আজকের খবর