ব্রেকিং
Latest Posts
Exit Poll 2026 : ২০৫-এর বেশি আসনে জিতে টানা চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী মমতাই, দাবি একাধিক বুথ ফেরত সমীক্ষায়Mamata Bhabanipur : ‘জীবনে এমন দেখিনি, তা সত্ত্বেও বলছি তৃণমূলই জিতবে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব’ ভবানীপুর জিতে ফের মুখ্যমন্ত্রী হতে দৃঢ় প্রত্যয় মমতার২০২৬-এর গরমে উটি নয়! দক্ষিণ ভারতের ১০টি অফবিট স্বর্গে ঘুরে আসুন কম খরচেAbhishek against EC : ‘রাফালে আর যুদ্ধজাহাজ মোতায়েন করা শুধু বাকি আছে, ৪ তারিখ এদের আর খুঁজে পাওয়া যাবে না’ বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেকBike Permission: ‘বিহার-অসমেও কি একই বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল? গাড়ির ক্ষেত্রে কেন বিধি নিষেধ প্রযোজ্য হবে না?’ বাইকে কড়াকড়ি নিয়ে কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Iman Chakraborty in Oscar : অস্কার দৌড়ে বাংলা গানকে পৌছে দিলেন ইমন চক্রবর্তী, লড়াইয়ে ইমনের প্রতিদ্বন্দ্বী লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস

Iman Chakraborty in Oscar : অস্কার দৌড়ে বাংলা গানকে পৌছে দিলেন ইমন চক্রবর্তী, লড়াইয়ে ইমনের প্রতিদ্বন্দ্বী লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।   জাতীয় পুরস্কার প্রাপ্তির পর এবার অস্কার দৌড়ে ইমন চক্রবর্তী। 2025 সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। চলছে চূড়ান্ত পর্বের বাছাই কার্য। সারা বিশ্ব থেকে প্রায় 89টি গান ও 146টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে....

Iman Chakraborty in Oscar : অস্কার দৌড়ে বাংলা গানকে পৌছে দিলেন ইমন চক্রবর্তী, লড়াইয়ে ইমনের প্রতিদ্বন্দ্বী লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Iman Chakraborty in Oscar : অস্কার দৌড়ে বাংলা গানকে পৌছে দিলেন ইমন চক্রবর্তী, লড়াইয়ে ইমনের প্রতিদ্বন্দ্বী লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।   জাতীয় পুরস্কার প্রাপ্তির পর এবার অস্কার দৌড়ে ইমন চক্রবর্তী। 2025 সালের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

 

জাতীয় পুরস্কার প্রাপ্তির পর এবার অস্কার দৌড়ে ইমন চক্রবর্তী। 2025 সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। চলছে চূড়ান্ত পর্বের বাছাই কার্য। সারা বিশ্ব থেকে প্রায় 89টি গান ও 146টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আর সেখানে রয়েছে ইমন চক্রবর্তীর একটি গান।

 

উল্লেখ্য, এই প্রথম কোনও বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়।

 

এই নিয়ে ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “খবরটা পেয়ে প্রথমে স্বাভাবিকভাবেই চমকে উঠি। পরে আপনজনদের খবরটা দিই। বাবা, নীলাঞ্জন-সহ বাকিরাও ভীষণ খুশি। আর আমি তো খুশিই। কৃতজ্ঞতা জানাব টলিউড ইন্ডাস্ট্রিকে। আমার সকল সতীর্থকে।”

 

এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বীরা হলেন, লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা। তাঁদের সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে বাংলার মেয়ে ইমন চক্রবর্তী। জানালেন, “আনন্দ লাগছে। প্রতিযোগিতায় আছি। আশাবাদী। বাকিটা সময় বলবে।”

 

জনপ্রিয় এবং ব্যস্ত সঙ্গীত শিল্পীদের মধ্যে ইমন চক্রবর্তী অন্যতম। এই মুহূর্তে ‘সারেগামাপা’র বিচারক হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। শুটিংয়ের ফাঁকেই তাঁর গাওয়া গান অস্কার দৌড়ে যাওয়ার খবর পান জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী।

আজকের খবর