ব্রেকিং
Latest Posts
Amit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতামেজিয়ায় ১৫ হাজার কোটির শিল্প প্রকল্পের সূচনা, বিনিয়োগ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর; রেল দুর্ঘটনায় কড়া বার্তাও মুখ্যমন্ত্রীরRitabrata Banerjee : কালীঘাট তৃণমূলে ভাঙ্গন অব্যাহত, কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন বিশ্বজিৎ দাস ও তাপস চট্টোপাধ্যায়
  • Home /
  • বিজনেস /
  • Police Using Talking Drone : ভিড়ে বার্তা দিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের টকিং ড্রোন

Police Using Talking Drone : ভিড়ে বার্তা দিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের টকিং ড্রোন

কোনো গোলমাল চলছে বা মেলার ভিড়ে কোনো ঘটনা ঘটেছে , একসঙ্গে বহু মানুষের কাছে পুলিশের বার্তা পৌঁছে দেবে ‘ টকিং ড্রোন ‘। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তথ্য প্রযুক্তি বিভাগ এটি বানিয়েছে । এর মধ্যে রয়েছে হাই ফ্রিকোয়েন্সি সেন্সর। যার সাহায্যে....

Police Using Talking Drone : ভিড়ে বার্তা দিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের টকিং ড্রোন

  • Home /
  • বিজনেস /
  • Police Using Talking Drone : ভিড়ে বার্তা দিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের টকিং ড্রোন

কোনো গোলমাল চলছে বা মেলার ভিড়ে কোনো ঘটনা ঘটেছে , একসঙ্গে বহু মানুষের কাছে পুলিশের বার্তা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কোনো গোলমাল চলছে বা মেলার ভিড়ে কোনো ঘটনা ঘটেছে , একসঙ্গে বহু মানুষের কাছে পুলিশের বার্তা পৌঁছে দেবে ‘ টকিং ড্রোন ‘।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তথ্য প্রযুক্তি বিভাগ এটি বানিয়েছে ।
এর মধ্যে রয়েছে হাই ফ্রিকোয়েন্সি সেন্সর। যার সাহায্যে পুলিশের কন্ট্রোল রুম থেকে এটিকে নিয়ন্ত্রণ করা যাবে। পশ্চিম মেদিনীপুর জেলার
পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান , রাজ্যের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এটি প্রথম এনেছে। মঙ্গলবার ছিল পশ্চিমমেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
মঞ্চে থাকা পুলিশ সুপারের বার্তা সেই টকিং ড্রোনের মাধ্যমে সেখানে মাঠে ক্রীড়াবিদদের কাছে পৌঁছে যায়। তিনি জানান আধুনিক এ আই প্রযুক্তি ব্যবহার করে ড্রোন এখন শুধুমাত্র ছবি তোলা বা ভিডিও করার জন্য নয় বহু কাজে ব্যবহার করা হচ্ছে। রাশিয়া – ইউক্রেনের যুদ্ধ হোক বা দুর্গম এলাকায় খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার কাজে লাগছে এটি।
তিনি আরো জানান , আইন শৃঙ্খলা রক্ষার কাজে এই টকিং ড্রোন খুব কার্যকরী। লোহার ব্যারিকেড থেকে পুলিশের হ্যান্ড মাইকের সাহায্যে বার্তা দেওয়া হয়। এবার থেকে টকিং ড্রোন বিক্ষোভ কারী দের মাথায় উড়বে। পুলিশের বার্তা পৌঁছে দেবে। ২০০ মিটার দূর থেকে এটিকে নিয়ন্ত্রণ করা যাবে।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ২৩ তম বর্ষ ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান মঞ্চ থেকে জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ টকিং ড্রোন এর উদ্বোধন করেন এডিজি অশোক প্রসাদ।

মঙ্গলবার  পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ২৩ তম বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মেদিনীপুর পুলিশ লাইনে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইয়া , রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানী মাইতি, সহ সভাধিপতি অজিত মাইতি, এডিজি অশোক প্রসাদ, জেলা শাসক খুরশিদ আলি কাদেরি , পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ আরো অনেকে। মঙ্গলবার ওই প্রতিযোগিতায়  ৪৮টি ইভেন্টে ১৬০০ জন প্রতিযোগী অংশ নেন।

আজকের খবর