ব্রেকিং
Latest Posts
দার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুরDilip Ghosh Bulldozer : ‘৪ তারিখের পর এখানে থাকতে পারবে? খুব খারাপ সময় আসছে, বুলডোজার চলবে’ তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
  • Home /
  • হেডলাইনস /
  • Burdwan Birbhum SP Change : বালি নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই সরানো হল বীরভূম ও পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকে

Burdwan Birbhum SP Change : বালি নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই সরানো হল বীরভূম ও পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকে

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বালি খাদান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে বীরভূম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জেলায় পুলিশ সুপারদের বদলি করা হল। শুক্রবার রাজ্য পুলিশের ডিআইজি-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, পূর্ব বর্ধমান....

Burdwan Birbhum SP Change : বালি নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই সরানো হল বীরভূম ও পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকে

  • Home /
  • হেডলাইনস /
  • Burdwan Birbhum SP Change : বালি নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই সরানো হল বীরভূম ও পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকে

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বালি খাদান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে বীরভূম নিয়ে ক্ষোভ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

বালি খাদান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে বীরভূম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জেলায় পুলিশ সুপারদের বদলি করা হল।

শুক্রবার রাজ্য পুলিশের ডিআইজি-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, পূর্ব বর্ধমান ও বীরভূমের নতুন এসপি-দের নাম। পূর্ব বর্ধমানের নতুন পুলিশ সুপার সায়ক দাস। আর বীরভূমের দায়িত্ব নিলেন আমনদীপ। তিনি ছিলেন পূর্ব বর্ধমানের এসপি।

বীরভূমে এতদিন যিনি এসপি-র দায়িত্ব সামলেছেন, সেই রাজনারায়ণ মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছে রাজ্য ট্রাফিক পুলিশ। বীরভূমের সদ্য প্রাক্তন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের এসপি পদে আনা হয়েছে।

অবৈধ বালি খাদান নিয়ে সম্প্রতি অশান্ত বীরভূম নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশকে অভিযানে নামার নির্দেশ দেন তিনি। তারপর থেকে বালি খাদানগুলিতে পুলিশের তল্লাশি চলছিল। এই আবহেই এসপি-কে বদল করা হল নবান্ন থেকে।

আজকের খবর