u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • গ্যাজেট /
  • UPI Transaction Rules Change : কাল ১ ফেব্রুয়ারি থেকে UPI লেনদেনে আসছে বড় বদল, জেনে নিন নতুন কী নিয়ম আসছে

UPI Transaction Rules Change : কাল ১ ফেব্রুয়ারি থেকে UPI লেনদেনে আসছে বড় বদল, জেনে নিন নতুন কী নিয়ম আসছে

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। বর্তমানে দ্রুতগতির জীবনে অনলাইন লেনদেনের ক্ষেত্রে ইউপিআই একটা বড় ভূমিকা রাখে। ঘরে বসেই সমস্ত ধরনের লেনদেন এর মাধ্যমে সহজেই করে ফেলা সম্ভব। খাবার, পানীয়র দাম দেওয়া থেকে শুরু করে বড় বড় লেনদেন সবই এখন ইউপিআইয়ের মাধ্যমে....

UPI Transaction Rules Change : কাল ১ ফেব্রুয়ারি থেকে UPI লেনদেনে আসছে বড় বদল, জেনে নিন নতুন কী নিয়ম আসছে

  • Home /
  • গ্যাজেট /
  • UPI Transaction Rules Change : কাল ১ ফেব্রুয়ারি থেকে UPI লেনদেনে আসছে বড় বদল, জেনে নিন নতুন কী নিয়ম আসছে

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। বর্তমানে দ্রুতগতির জীবনে অনলাইন লেনদেনের ক্ষেত্রে ইউপিআই একটা বড় ভূমিকা রাখে। ঘরে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

বর্তমানে দ্রুতগতির জীবনে অনলাইন লেনদেনের ক্ষেত্রে ইউপিআই একটা বড় ভূমিকা রাখে। ঘরে বসেই সমস্ত ধরনের লেনদেন এর মাধ্যমে সহজেই করে ফেলা সম্ভব। খাবার, পানীয়র দাম দেওয়া থেকে শুরু করে বড় বড় লেনদেন সবই এখন ইউপিআইয়ের মাধ্যমে করা সম্ভব। সঙ্গে সঙ্গে পেমেন্ট করা যায় এই ইউপিআইয়ের (UPI Payments) মাধ্যমে।

তবে এবার আগামী মাসের শুরু থেকেই অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা এনপিসিআই এই ইউপিআই লেনদেনের নিয়মে বড় বদল আনতে চলেছে। একটা বিশেষ ধরনের লেনদেন (UPI Transactions) আর ইউপিআইতে করা যাবে না। এই ধরনের লেনদেন হলে আপনা থেকেই তা বাতিল হয়ে যাবে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন জানিয়েছে যে সমস্ত লেনদেনে স্পেশাল ক্যারেক্টার থাকবে সেই ধরনের লেনদেন বাতিল হয়ে যাবে আপনা থেকেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের অধীনে এই এনপিসিআই দেশের রিটেল পেমেন্ট ও সেটলমেন্ট সিস্টেম তত্ত্বাবধান করে। আর এর অধীনেই চলছে ইউপিআই সিস্টেম যা রিটেল লেনদেন ও বাণিজ্যিক লেনদেন উভয়ের রাস্তাই সহজ করে দিয়েছে।

এর আগে ৯ জানুয়ারি একটি সার্কুলার জারি করে এনপিসিআই জানিয়েছিল প্রতিটি ইউপিআই লেনদেনে একটি মৌলিক ট্রানসাকশন আইডি তৈরি হয়, এই ট্রানসাকশান আইডিতে সাধারণত সংখ্যা এবং ক্যারাক্টার থাকে। এই আইডিতেই যদি কখনও স্পেশাল ক্যারাক্টার চলে আসে, তাহলে সেই লেনদেন বাতিল করে দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে। ৯ জানুয়ারির সার্কুলারে সমস্ত ইউপিআই ইকোসিস্টেম সংস্থাকে আলফা-নিউমেরিকে ট্রানসাকশান আইডি তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন জানিয়েছে যে বেশিরভাগ সংস্থাই এই নিয়ম মেনে নিয়ে সংশোধন করেছে, তবে কিছু কিছু সংস্থা এখনও এই নিয়মের অধীনে আসেনি। লেনদেনের ক্ষেত্রে জটিলতা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সেন্ট্রাল সিস্টেম থেকে এবার স্পেশাল ক্যারাক্টার সহ আইডি থাকলেই তা বাতিল করে দেওয়া হবে। ২০১৬ সালে নোটবন্দির পর থেকে ইউপিআই লেনদেন ব্যাপক হারে বেড়ে গিয়েছে বাংলায়। গত বছর ডিসেম্বর মাসে সারা দেশে ১৬.৭৩ বিলিয়ন লেনদেন হয়েছে ইউপিআইতে।

আর টাকার মূল্যে ডিসেম্বর মাসে এই মাধ্যমে ২৩.২৫ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে।

আজকের খবর