u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Police Academy : বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অব্যাহতি

Bangladesh Police Academy : বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অব্যাহতি

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে....

Bangladesh Police Academy : বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অব্যাহতি

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Police Academy : বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অব্যাহতি

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৪০তম বিসিএস পুলিশ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ। অপসারণ হওয়া ৬ সহকারী পুলিশ সুপার হলেন- আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো: সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর ধারা (৬)(২)(এ) মোতাবেক তাদের অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বিসিএস পুলিশ ৪০তম ব্যাচে মোট ৭১ জন প্রশিক্ষনার্থী ছিলেন। এরমধ্যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গেল ডিসেম্বরে ২৫ জনকে শোকজ করা হয়েছিল। গত নভেম্বরেই এই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আগের রাতে হঠাৎ অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। সেই সমাপনী কুচকাওয়াজ এখনও অনুষ্ঠিত হয়নি।

আজকের খবর