u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • CBI Failure RGKar Case : “সিবিআইয়ের চরম গাফিলতি! সঞ্জয়কে কি জামিন দিয়ে দেবো?” আরজিকর কাণ্ডে সিবিআইকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

CBI Failure RGKar Case : “সিবিআইয়ের চরম গাফিলতি! সঞ্জয়কে কি জামিন দিয়ে দেবো?” আরজিকর কাণ্ডে সিবিআইকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “তাহলে কি এই কেসে আমি হেফাজতে থাকা সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেব? এটা তো সিবিআইয়ের তরফে চরম গাফিলতি!” আরজিকর কান্ডের শুনানি চলাকালীন এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি। RG Kar rape murder case....

CBI Failure RGKar Case : “সিবিআইয়ের চরম গাফিলতি! সঞ্জয়কে কি জামিন দিয়ে দেবো?” আরজিকর কাণ্ডে সিবিআইকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • CBI Failure RGKar Case : “সিবিআইয়ের চরম গাফিলতি! সঞ্জয়কে কি জামিন দিয়ে দেবো?” আরজিকর কাণ্ডে সিবিআইকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “তাহলে কি এই কেসে আমি হেফাজতে থাকা সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেব?....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

“তাহলে কি এই কেসে আমি হেফাজতে থাকা সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেব? এটা তো সিবিআইয়ের তরফে চরম গাফিলতি!” আরজিকর কান্ডের শুনানি চলাকালীন এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি। RG Kar rape murder case investigation

হাই প্রোফাইল মামলা। আর তাতে চূড়ান্ত গাফিলতির অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে! শুক্রবার আর জি করে ধর্ষণ-খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়ের জামিন মামলা ছিল। ভারচুয়াল শুনানি ছিল। অথচ সেখানে হাজিরই ছিলেন না সিবিআইয়ের আইনজীবী! এমন স্পর্শকাতর মামলায় আইনজীবী অনুপস্থিত কেন? তা নিয়ে চূড়ান্ত উষ্মাপ্রকাশ করলেন শিয়ালদহ আদালতের আইনজীবী। এমনকী তদন্তকারী অফিসারও হাজির ছিলেন না আদালতে। CBI officers absent in court

শুক্রবার শিয়ালদহ আদালতে এই মামলার ভারচুয়াল শুনানি শুরু হয় বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ। সঞ্জয় কান্নাকাটি করে জামিনের কথা বলেন। তাঁর হয়ে লিগাল এইডের আইনজীবী কবিতা সরকার জামিনের আবেদন করেন বিচারকের কাছে। পালটা সিবিআই-কে সওয়াল করতে বলেন বিচারক। আইনজীবী ও তদন্তকারী অফিসারের খোঁজ করেন। কিন্তু তাঁরা কেউই উপস্থিত ছিলেন না। ছিলেন সহকারী তদন্তকারী অফিসার।

তাঁর কাছে বিচারক জানতে চান, ”আপনাদের আইনজীবী কোথায়? ভারচুয়াল শুনানি চলছে, আইনজীবী কোথায়?” তাতে আধিকারিক জানান, তিনি আসছেন। কতক্ষণ লাগবে আসতে, জানতে চান বিচারক। বলেন, ফোন করে জিজ্ঞাসা করতে। তাঁর নির্দেশ পেয়ে এর পর এজলাসের বাইরে বেরিয়ে যান আধিকারিক। একটু পরে ফিরে এসে জানান, আইনজীবী আসছেন, রাস্তায় আছেন।

তা শুনে ফের রেগে যান বিচারক পামেলা গুপ্তা। বলেন, ”সাড়ে চারটে বেজে গিয়েছে, এখনও আসছেন? তাহলে কি এই কেসে আমি জামিন দিয়ে দেব? এটা তো সিবিআইয়ের তরফে চরম গাফিলতি!”

আজকের খবর