u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Rajnath-Suvendu: ‘বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশ নেবে’, কলকাতায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজনাথAbhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যের
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Rajshahi Rubber Bullets Recovered : রাজশাহীতে লুট হওয়া পুলিশের ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার

Rajshahi Rubber Bullets Recovered : রাজশাহীতে লুট হওয়া পুলিশের ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে রাজশাহীতে থানা থেকে লুট হওয়া ৬০টি রাবার বুলেট উদ্ধার করা হয়েছে। (২৯ অক্টোবর) মঙ্গলবার বিকেলে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায়....

Rajshahi Rubber Bullets Recovered : রাজশাহীতে লুট হওয়া পুলিশের ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Rajshahi Rubber Bullets Recovered : রাজশাহীতে লুট হওয়া পুলিশের ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে রাজশাহীতে থানা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে রাজশাহীতে থানা থেকে লুট হওয়া ৬০টি রাবার বুলেট উদ্ধার করা হয়েছে। (২৯ অক্টোবর) মঙ্গলবার বিকেলে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় বুলেটগুলো। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সায়েরাগাছা এলাকার একটি আম বাগান থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়। এর আগে কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিল। এ সময় তারা আম বাগানের ভেতর সন্দেহজনক একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে ব্যাগের ভেতর থেকে ৬০ রাউন্ড রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ৬০টি রাবার বুলেট ৫ আগস্টের ঘটনার পর কাশিয়াডাঙ্গা থানা থেকে লুট হয়েছিল। এ ছাড়া এখন পর্যন্ত লুট হওয়া ১৮টির মতো অস্ত্র তাঁরা উদ্ধার করতে পারেননি। এগুলো উদ্ধারে অভিযান চলছে।

পুলিশ আরও জানায়, গত ৫ আগস্ট আরএমপি সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্সে হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র, গুলি এবং সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি মালামাল উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আরএমপি নগরবাসীকে অনুরোধ জানিয়েছে।

আজকের খবর