u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • ভ্রমন /
  • Digha Jagannath Temple snan yatra : স্নান যাত্রা উপলক্ষে দিঘায় জগন্নাথদেবের পুজোয় বাড়ির গাছের আম-কাঁঠাল পাঠালেন মমতা

Digha Jagannath Temple snan yatra : স্নান যাত্রা উপলক্ষে দিঘায় জগন্নাথদেবের পুজোয় বাড়ির গাছের আম-কাঁঠাল পাঠালেন মমতা

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। শুরু হল দিঘার জগন্নাথদেবের স্নান যাত্রা। দেবতার পুজোর জন্যে বাড়ির আম-কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে বছর ঘুরতে চলল। আগামী ২৭ জুন রথযাত্রা। যেটি হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব। এই উপলক্ষে সেজে উঠছে পুরী, দীঘা জগন্নাথ....

Digha Jagannath Temple snan yatra : স্নান যাত্রা উপলক্ষে দিঘায় জগন্নাথদেবের পুজোয় বাড়ির গাছের আম-কাঁঠাল পাঠালেন মমতা

  • Home /
  • ভ্রমন /
  • Digha Jagannath Temple snan yatra : স্নান যাত্রা উপলক্ষে দিঘায় জগন্নাথদেবের পুজোয় বাড়ির গাছের আম-কাঁঠাল পাঠালেন মমতা

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। শুরু হল দিঘার জগন্নাথদেবের স্নান যাত্রা। দেবতার পুজোর জন্যে বাড়ির আম-কাঁঠাল পাঠালেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

শুরু হল দিঘার জগন্নাথদেবের স্নান যাত্রা। দেবতার পুজোর জন্যে বাড়ির আম-কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে বছর ঘুরতে চলল। আগামী ২৭ জুন রথযাত্রা। যেটি হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব। এই উপলক্ষে সেজে উঠছে পুরী, দীঘা জগন্নাথ ধাম।

হৃদয়স্পর্শী উদ্যোগ নিয়ে, মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কলকাতার বাসভবনের গাছের আম ও কাঁঠাল দেবতাদের পুজোর জন্যে পাঠিয়েছেন। এগুলি আজ (১১ জুন) দুপুরে ছাপ্পান্ন ভোগে দেবতাদের জন্য নিবেদন করা হবে। আজ বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভক্তরা গজ-বেশে বিভূষিত শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর বিশেষ দর্শন করতে পারবেন। আগামীকাল থেকে, স্নান যাত্রার পরবর্তী জ্বরের কারণে, দেবতারা বিশ্রামে থাকবেন এবং দর্শনের জন্য উপলব্ধ থাকবেন না। তবে দর্শকদের জন্যে মন্দির খোলা থাকবে। তাঁরা শুধুমাত্র শ্রীশ্রী রাধা মদনমোহন জী দর্শন পাবেন। দেবতারা ২৬ জুন রথযাত্রার একদিন আগে পুনরায় দর্শন দেবেন।

কলকাতা ইসকনের সহ-সভাপতি তথা দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন,” বিভিন্ন প্রান্তের সাথে দিঘায় প্রভু জগন্নাথদেবের স্নানের জন্য ১০৮ তীর্থক্ষেত্রের জল নিয়ে আসা হয়েছে। সেই জল দিয়ে মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালন হবে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির কাঁঠাল,আম ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন পাঠিয়েছেন।

সেই সমস্ত জিনিস প্রভুর ৫৬ ভোগে নিবেদন করা হবে। তিনি আরও জানান, স্নানযাত্রার পর ১৫ দিন জগন্নাথ দেব অনসর পর্যায়ে থাকবেন ওই সময় মদনমোহন জিউর দর্শন করতে পারবেন পর্যটকরা। এরপর রথের আগের দিন অর্থাৎ নেত্র উৎসবের জগন্নাথের দর্শনের সুযোগ মিলবে। এর পর ২৭ শে জুন প্রভু জগন্নাথদেব ভাই বোনকে সাথে নিয়ে রথে চড়ে মাসিবাড়ি যাবেন। সেখানেই ৭ দিন থাকবে।

এদিন দিঘায় সকাল থেকে দফায় বৃষ্টি হয়। রাধারামনবাবু বলেন,ইন্দ্রদেবও চাইছেন প্রভু জগন্নাথদেবকে স্নান করাতে তাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে দিঘায়।

আজকের খবর