u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • লাইফ স্টাইল /
  • Swasthya Sathi Success : স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত ৮ কোটি ৭৫ লক্ষ জন, ব্যয় জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য

Swasthya Sathi Success : স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত ৮ কোটি ৭৫ লক্ষ জন, ব্যয় জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য

সুমন তরফদার। কলকাতা সারাদিন। স্বাস্থ্যসাথী প্রকল্পে এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন রাজ্যের ৮ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৬০৭ জন। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ব্যয় হয়েছে ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ ৯ হাজার ৬৩১ টাকা। বৃহস্পতিবার এক তৃণমূল বিধায়কের প্রশ্নের....

Swasthya Sathi Success : স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত ৮ কোটি ৭৫ লক্ষ জন, ব্যয় জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য

  • Home /
  • লাইফ স্টাইল /
  • Swasthya Sathi Success : স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত ৮ কোটি ৭৫ লক্ষ জন, ব্যয় জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য

সুমন তরফদার। কলকাতা সারাদিন। স্বাস্থ্যসাথী প্রকল্পে এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন রাজ্যের ৮ কোটি ৭২ লক্ষ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

স্বাস্থ্যসাথী প্রকল্পে এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন রাজ্যের ৮ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৬০৭ জন। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ব্যয় হয়েছে ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ ৯ হাজার ৬৩১ টাকা। বৃহস্পতিবার এক তৃণমূল বিধায়কের প্রশ্নের উত্তরে পরিসংখ্যান তুলে ধরে এমনটাই জানালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
মন্ত্রী জানান, বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মেলে ২৯১৪টি হাসপাতালে। যে কোনও অসুবিধায় স্বাস্থ্যসাথী কার্ডে উল্লিখিত নম্বরে ফোন করলে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও জানান চন্দ্রিমা।

বৃহস্পতিবার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে প্রশ্ন করেছিলেন আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পাল। তাঁর প্রশ্নের প্রেক্ষিতে পরিসংখ্যান তুলে ধরে চন্দ্রিমা জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৬০৭ জন এই প্রকল্পে তাঁদের নাম নথিভুক্ত করেছেন।

এই প্রকল্পে অর্থ বরাদ্দের পরিমাণ ক্রমশ বেড়েছে এ কথা জানিয়ে মন্ত্রী পরিসংখ্যান তুলে ধরেন। জানান, ২০২১-২২ অর্থবর্ষে স্বাস্থ্যসাথী প্রকল্পে ২২৬৩ কোটি ১ লক্ষ ৬১ হাজার ৯৩৯ টাকা ব্যয় করা হয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষে ওই পরিমাণ বেড়ে হয় ২৬৩০ কোটি ৫৬ লক্ষ ৮২ হাজার ৬৯৪ টাকা।

আজকের খবর