ব্রেকিং
Latest Posts
Abhishek Banerjee attacks Amit Shah : ‘পরিবর্তন যাত্রার ভিড়ের চেয়ে জেসিবি দিয়ে মাটি কাটাও বেশি লোক দেখবে’ অমিত শাহকে কটাক্ষ অভিষেকেরMamata on women’s day : ‘আমার লক্ষ্মী দেশ জয় করে, সবারে বলে – জাগুন’ আন্তর্জাতিক নারী দিবসে বাংলার নারী শক্তির জয়গান এবং মেয়েদের উন্নয়নে সরকারের কর্মকাণ্ডের খতিয়ান মমতারMamata Banerjee opposes Bengal division: “বাংলা-বিহার ভাগ করে কেন্দ্রশাসিত করার চক্রান্ত রুখে দেব” ধর্মতলার ধর্না মঞ্চ থেকে কেন্দ্রকে কড়া বার্তা মমতারPrateek ur calls Mamata Tigress : ‘জব তক টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি’ মমতার ধরনা মঞ্চে মমতাকে বাঘিনী সম্বোধন প্রতীক উরেরPresident on Mamata : ‘হয়তো আমার উপর রাগ করেছেন মমতা’ বাংলায় এসে দাবি রাষ্ট্রপতির, ‘রাষ্ট্রপতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ভুল বোঝানো হয়েছে’ পাল্টা তৃণমূল
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sundarban Illegal Constructions : মমতার নির্দেশ থোড়াই কেয়ার, সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ

Sundarban Illegal Constructions : মমতার নির্দেশ থোড়াই কেয়ার, সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ

শোভন গায়েন। কলকাতা সারাদিন। বিদ‍্যাধরী নদী পাড়ে সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ নির্মাণ! অভিযোগের তীর বিধায়িকা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে (West Bengal News)। অভিযোগ, সুন্দরবনে বিদ্যাধরী নদীর পাড়ে সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ নির্মাণ‌। আর সেই নির্মাণের....

Sundarban Illegal Constructions : মমতার নির্দেশ থোড়াই কেয়ার, সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sundarban Illegal Constructions : মমতার নির্দেশ থোড়াই কেয়ার, সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ

শোভন গায়েন। কলকাতা সারাদিন। বিদ‍্যাধরী নদী পাড়ে সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ নির্মাণ! অভিযোগের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

বিদ‍্যাধরী নদী পাড়ে সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ নির্মাণ! অভিযোগের তীর বিধায়িকা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে (West Bengal News)। অভিযোগ, সুন্দরবনে বিদ্যাধরী নদীর পাড়ে সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ নির্মাণ‌। আর সেই নির্মাণের জেরে নদীতে যাতায়াতের ক্ষেত্রে বেজায় সমস্যার মধ্যে পড়ছেন এলাকাবাসীরা।

সরকারি আধিকারিককে অভিযোগ দায়ের স্থানীয়ের। তদন্তের আশ্বাস আধিকারিকের। অভিযোগের তীর মিনাখাঁর বিধায়িকা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে। বসিরহাটের সুন্দরবনের মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন ফেরীঘাট সংলগ্ন বাজার সংলগ্ন বিদ্যাধরী নদীর পাড়ের ঘটনা।

স্থানীয় এক বাসিন্দা কারিবুল মোল্লা অভিযোগ করে বলেন, “বিদ‍্যাধরী নদীর পাড়ে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ করছেন মিনাখাঁর বিধায়িকা ঊষা রাণী মন্ডল ও তার স্বামী মিনাখাঁ বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল ঘনিষ্ঠ তথা সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য নজরুল ইসলামের ভাই রবিউল ইসলাম। আমরা চাইছি দ্রুত এই কাজ বন্ধ হোক। তাহলে আমাদের নদীতে যাতায়াত করতে অনেক সুবিধা হবে।”

অপর এক গ্রামবাসী বাবলু মোল্লা বলেন, “একপ্রকার গায়ের জোরে এই অবৈধ নির্মাণ করা হচ্ছে নদীর পাড়ে। আমরা চাইছি প্রশাসন এই বিষয়টিতে হস্তক্ষেপ করুক। বাজারের সব্জির অনেক বর্জ্য এই এলাকায় ফেলা হতো। কিন্তু সেই সরকারি জায়গা দখল করায় সব্জি ব্যবসায়ীরা বেজায় সমস্যার মধ্যে পড়েছেন।” বিষয়টি নিয়ে সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা আব্দুল্লা মোল্লা হাড়োয়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের করেন। এবং সেখানে অনুরোধ করেন সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। প্রশাসন অবিলম্বে নদীর পাড়ের ওই এলাকা দখলমুক্ত করুক।

এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই রবিউল ইসলাম বলেন, “ওটা আমাদের রায়ত সম্পত্তি। দীর্ঘদিন ধরে আমরা সেখানে ব্যবসা করেছি। বর্তমান সরকারের পাশাপাশি আগের সরকারও আমাদেরকে ওই জমি দিয়েছিল। প্রয়োজনে আমি সমস্ত নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যোগাযোগ করবো।” অন্যদিকে এই বিষয়ে, হাড়োয়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক অমিতাভ ঘোষ বলেন, “একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।”

আজকের খবর