u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • অটোমোবাইল /
  • BYD New Battery Technology: গাড়িতে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে কলকাতা থেকে ঘুরে আসতে পারবেন পুরী

BYD New Battery Technology: গাড়িতে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে কলকাতা থেকে ঘুরে আসতে পারবেন পুরী

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। দেশ জুড়ে ক্রমশ বাড়ছে ইলেকট্রিক যানবাহনের সংখ্যা। বাইক, স্কুটি থেকে চারচাকা, সব দিকেই এবার ধীরে ধীরে বাড়ছে বৈদ্যুতিক যান। দ্বিচক্র যানের ক্ষেত্রে ওলা, এথারের মতো নতুন সংস্থা যেমন উঠে এসেছে, তেমনই এগিয়ে এসেছে হিরো মোটো কর্প,....

BYD New Battery Technology: গাড়িতে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে কলকাতা থেকে ঘুরে আসতে পারবেন পুরী

  • Home /
  • অটোমোবাইল /
  • BYD New Battery Technology: গাড়িতে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে কলকাতা থেকে ঘুরে আসতে পারবেন পুরী

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। দেশ জুড়ে ক্রমশ বাড়ছে ইলেকট্রিক যানবাহনের সংখ্যা। বাইক, স্কুটি থেকে চারচাকা, সব....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

দেশ জুড়ে ক্রমশ বাড়ছে ইলেকট্রিক যানবাহনের সংখ্যা। বাইক, স্কুটি থেকে চারচাকা, সব দিকেই এবার ধীরে ধীরে বাড়ছে বৈদ্যুতিক যান। দ্বিচক্র যানের ক্ষেত্রে ওলা, এথারের মতো নতুন সংস্থা যেমন উঠে এসেছে, তেমনই এগিয়ে এসেছে হিরো মোটো কর্প, বাজাজ বা টিভিএসের মতো সংস্থাগুলোও। বিশেষজ্ঞরা বলেন, এই সব গাড়ি শুধু ভারতের বাজার নয়, সুযোগ পেলে গোটা পৃথিবীর বাজার কাঁপাতে পারে।

টক্কর দিতে পারে অন্যান্য সংস্থার বিদ্যুতচালিত দ্বিচক্র যানের সঙ্গে।

যদিও বিদ্যুৎচালিত চারচাকা গাড়ির বাজার এখনও একচেটিয়া দখলে রেখেছে টাটা মোটরস। তাদের টক্কর দিচ্ছে মাহিন্দ্রা বা এমজির মতো সংস্থা। আর এই সবের মধ্যেই এবার বিদ্যুৎচালিত গাড়ি নিয়ে নতুন এক খবর সামনে এল।

চিনা গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিওয়াইডি এবার একটি নয়া প্রযুক্তি সামনে নিয়ে এসেছে। কোনও গাড়িতে পেট্রোল বা ডিজেল ভরতে যা সময় লাগে সেই সময়ে মধ্যেই এবার বৈদ্যুতিক গাড়িতে চার্জ দিয়ে দেওয়া যাবে।

বিওয়াইডি বলছে, তাদের এই নয়া প্রযুক্তির মাধ্যমে কোনও গাড়ি মাত্র ৫ মিনিটের চার্জেই ৪৭০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হবে। ফলে মোবাইল ফোনের থেকেও দ্রুত চার্জ হয়ে যাবে একটা আস্ত গাড়ি। আরও জানা গিয়েছে ২০২৫ সালের এপ্রিলে বাজারে আসতে পারে নয়া এই প্রযুক্তি।

 

এই প্রযুক্তির ঘোষণা করার পর বিওয়াইডি তাদের অন্যান্য প্রতিযোগীদের থেকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। টেসলার সুপারচার্জার এখন ১৫ মিনিটে ২৭৫ কিলোমিটার পর্যন্ত চার্জ করতে পারে। অন্যদিকে মার্সিডিজ বেঞ্জের নয়া চার্জিং পরিকাঠামোতেও ১০ মিনিটে ৩২৫ কিলোমিটার পর্যন্ত চার্জ দেওয়া যায়।

চিনা গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিওয়াইডি জানিয়েছে তাদের এই নয়া প্রযুক্তি দেখা যাবে তাদের Han L ও Tang L গাড়ি দুটিতে।

চিন দেশে এই গাড়িগুলোর দাম শুরু হবে ২ লক্ষ ৭০ হাজার ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ৩২ লক্ষ টাকা থেকে। তবে ভারতে এই গাড়ি দেখতে পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে প্রায় নেই বললেই চলে। কারণ এখনও পর্যন্ত বিওয়াইডি ভারতে তাদের সম্পূর্ণ তৈরি গাড়ি আমদানি করে বিক্রি করে।

ফলে তাদের গাড়ির দামের উপর ১১০ শতাংশ কর দিতে হয়। আর এই গাড়ি ভারতে যদি নিয়ে আসে তারা তবে গাড়ির দাম ৬৫ লক্ষ টাকা যে ছাড়িয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

আজকের খবর