u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Sanatani Dharma Sabha : জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দু সভা, পুলিশের অনুমতি না পেয়ে হাই কোর্টে শুভেন্দু

Suvendu Sanatani Dharma Sabha : জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দু সভা, পুলিশের অনুমতি না পেয়ে হাই কোর্টে শুভেন্দু

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্মোচন করতে চলেছেন দিঘার জগন্নাথ মন্দির। আর সেইদিনই বিজেপি কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে একটি সভা করতে চান। কিন্তু অনুমতি মেলেনি পুলিশের। তাই এবার বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী....

Suvendu Sanatani Dharma Sabha : জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দু সভা, পুলিশের অনুমতি না পেয়ে হাই কোর্টে শুভেন্দু

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Sanatani Dharma Sabha : জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দু সভা, পুলিশের অনুমতি না পেয়ে হাই কোর্টে শুভেন্দু

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্মোচন করতে চলেছেন দিঘার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্মোচন করতে চলেছেন দিঘার জগন্নাথ মন্দির। আর সেইদিনই বিজেপি কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে একটি সভা করতে চান। কিন্তু অনুমতি মেলেনি পুলিশের। তাই এবার বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের
দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভার অনুমতি না পেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেন। সোমবারই মামলার শুনানির সম্ভাবনা।
আগামী ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন দিঘায়। অন্যান্য মানুষও ভিড় জমাবেন দিঘায়। তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে সৈকত নগরীকে। আর ঠিক ওইদিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, ওই সভার জন্য পুলিশি অনুমোদন দেওয়া হচ্ছে না তাঁকে।

বাধ্য হয়ে তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু। যদিও পুলিশের দাবি, সেই সময় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। তার উপর আবার সনাতনী হিন্দুদের মিছিল হলে নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। সে কারণেই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে শুভেন্দুকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার মামলার শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার মিছিল কিংবা সভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আদালতে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলেন। শর্তসাপেক্ষে সভা, মিছিল করার অনুমতিও পান। এবার অক্ষয় তৃতীয়ায় কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভার অনুমতি শুভেন্দু পাবেন কিনা, সেটাই এখন দেখার।

আজকের খবর