u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Rajnath-Suvendu: ‘বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশ নেবে’, কলকাতায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজনাথAbhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যের
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • BJP Leader Arrested : পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে দাদাগিরির অভিযোগে আটক বিজেপি নেতা

BJP Leader Arrested : পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে দাদাগিরির অভিযোগে আটক বিজেপি নেতা

পঞ্চায়েতে অফিসের ভেতরে ঢুকে দাদাগিরি বিজেপি নেতার। রেজুলেশন কাগজ ছিঁড়ে ফেলার অভিযোগ। অভিযোগের তীর বিজেপি মন্ডল সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েত আধিকারিকের অভিযোগের ভিত্তিতে আটক অভিযুক্ত মন্ডল সভাপতি। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের। জানা যায় শান্তিপুর থানা এলাকার মন্ডল....

BJP Leader Arrested : পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে দাদাগিরির অভিযোগে আটক বিজেপি নেতা

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • BJP Leader Arrested : পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে দাদাগিরির অভিযোগে আটক বিজেপি নেতা

পঞ্চায়েতে অফিসের ভেতরে ঢুকে দাদাগিরি বিজেপি নেতার। রেজুলেশন কাগজ ছিঁড়ে ফেলার অভিযোগ। অভিযোগের তীর বিজেপি মন্ডল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

পঞ্চায়েতে অফিসের ভেতরে ঢুকে দাদাগিরি বিজেপি নেতার। রেজুলেশন কাগজ ছিঁড়ে ফেলার অভিযোগ। অভিযোগের তীর বিজেপি মন্ডল সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েত আধিকারিকের অভিযোগের ভিত্তিতে আটক অভিযুক্ত মন্ডল সভাপতি। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের।

জানা যায় শান্তিপুর থানা এলাকার মন্ডল ১ এর বিজেপি সভাপতি উত্তম বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি গতকাল বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে হঠাৎ বিশৃঙ্খলা করতে থাকে। পাশাপাশি ছিঁড়ে ফেলে পঞ্চায়েত অফিসের রেজুলেশন খাতা। এরপরেই পঞ্চায়েত আধিকারিকের তরফে শান্তিপুর থানায় অভিযুক্ত মন্ডল সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বুধবার পুলিশ উত্তম বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বিজেপির রানাঘাট দক্ষিণের জেলা মুখপাত্র সোমনাথ কর বলেন, বিষয়টি আমরাও শুনেছি। তবে দলগতভাবে জানার চেষ্টা চলছে আদতে ঘটনা কি ঘটেছিল। এখনো ঘটনাটি নিয়ে আমরা সুস্পষ্ট নই। সেই কারণেই সঠিকভাবে কিছু বলতে পারছিনা।
অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানান শান্তিপুর ব্লক ১ এর তৃণমূল সভাপতি সুব্রত সরকার। তিনি বলেন, গতকাল ওই অভিযুক্ত বিজেপির মন্ডল সভাপতি পঞ্চায়েতে ঢুকে শুধুমাত্র রেজুলেশন খাতা ছিড়ে ফেলেছে এমনটা নয়, পঞ্চায়েত আধিকারিক কে শারীরিক হেনস্তাও করেছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ জানানো হবে। তবে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই মন্ডল সভাপতি কে জিজ্ঞাসা করার পাশাপাশি পঞ্চায়েত অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে বুধবার আটক বিজেপির মন্ডল সভাপতি থেকে পুলিশের তরফ থেকে চলছে জেরা।

আজকের খবর