Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Sonarpur Fraud Arrest : স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সোনারপুরে গ্রেফতার ২ - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Sonarpur Fraud Arrest : স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সোনারপুরে গ্রেফতার ২

Sonarpur Fraud Arrest : স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সোনারপুরে গ্রেফতার ২

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।   চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সোনারপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হল দুই ব্যক্তি। ধৃতদের নাম সৌরভ দে ও রাজা চট্টোপাধ্যায়। তিনি টালিগঞ্জের বাসিন্দা। অভিযোগ, স্বাস্থ্য দফতর এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে....

Sonarpur Fraud Arrest : স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সোনারপুরে গ্রেফতার ২

  • Home /
  • কলকাতা /
  • Sonarpur Fraud Arrest : স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সোনারপুরে গ্রেফতার ২

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।   চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সোনারপুর থানার পুলিশের হাতে গ্রেফতার....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সোনারপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হল দুই ব্যক্তি। ধৃতদের নাম সৌরভ দে ও রাজা চট্টোপাধ্যায়। তিনি টালিগঞ্জের বাসিন্দা। অভিযোগ, স্বাস্থ্য দফতর এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে এই দুই অভিযুক্ত।

প্রতারিতদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। তদন্তে নেমে তথ্যপ্রমাণের ভিত্তিতে এই দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কেউ এই চক্রে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতরা নিজেদের প্রভাবশালী সংস্থার সঙ্গে যুক্ত বলে দাবি করত এবং স্বাস্থ্য দফতর বা নামী হাসপাতালের ‘তথাকথিত নিয়োগপত্র’ও দেখাত বলে অভিযোগ। প্রতারণার কৌশল হিসেবে তারা চাকরি প্রার্থীদের ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নিত এবং পরে চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে এমন আশ্বাস দিত। কিন্তু টাকা নেওয়ার পর আর যোগাযোগ রাখত না। বেশ কিছুদিন ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিল তারা বলে অনুমান পুলিশের।

পুলিশ ইতিমধ্যেই কয়েকজন অভিযোগকারীর সঙ্গে কথা বলেছে। এদের মাধ্যমে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। এছাড়া ধৃতদের মোবাইল, ল্যাপটপ ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে চক্রটির পর্দাফাঁস করার চেষ্টায় রয়েছে পুলিশ।

সোনারপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, “এই ধরনের প্রতারণা চক্র সমাজে বিশ্বাসের সঙ্কট তৈরি করে। আমরা কঠোর তদন্ত চালাচ্ছি এবং যারা জড়িত, তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে।” পুলিশ আরও জানিয়েছে, প্রতারণার পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। তদন্ত জারি রয়েছে।

আজকের খবর