u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়

Mamata Rally in Kolkata : বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্তা, ১৬ জুলাই পথে মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর লাগাতার হেনস্তার প্রতিবাদে আগামী ১৬ জুলাই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম এবং....

Mamata Rally in Kolkata : বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্তা, ১৬ জুলাই পথে মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর লাগাতার হেনস্তার প্রতিবাদে আগামী ১৬ জুলাই পথে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর লাগাতার হেনস্তার প্রতিবাদে আগামী ১৬ জুলাই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম এবং সল্টলেকের তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা অংশ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

অভিযোগ উঠছে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালীদের হেনস্থা করা হচ্ছে। বাংলা বললেই নাকি তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও জলের সংযোগও। এনিয়ে কিছুদিন আগে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালি হেনস্তার প্রতিবাদে পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয়টি জানালেন।

সাংবাদিক বৈঠকেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মিছিলের কথা ঘোষনা করেন। আগামী ১৬ জুলাই ১ টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হবে। একইদিনে দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত প্রতিটি জেলায় মিছিল হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা।
ভিনরাজ্যে বাঙালি হেনস্তা নিয়ে একরাশ ক্ষোভ উগরে চন্দ্রিমা বলেন, “আমরা অবাক, এ কোন দেশ! বিজেপি শাসিত যে কোনও রাজ্যে গেলেই, সে বাঙালি হলে নাকি দেশবাসী নয়! বাংলার অস্মিতাকে অপমান করা হচ্ছে প্রতি মুহূর্তে! আর এই অপরাধমূলক কাজে মদত দিচ্ছে কেন্দ্র সরকার। মানুষ আতঙ্কিত। বাঙালি হলেই বিদ্যুৎ, জলের লাইন কেটে দিচ্ছে। পরিচয়পত্র থাকলেও কোনও লাভ হচ্ছে না। সেই সঙ্গে এনআরসি আতঙ্ক। আমরা এই অত্যাচারকে ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও প্রতিবাদ করেছেন। এবারও প্রতিবাদ করবেন।” সেখানেই ১৬ জুলাই মিছিলের কথা ঘোষণা করেন চন্দ্রিমা।

একই দিনে দুপুর ২টা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এই পদক্ষেপ ভিনরাজ্যে বাঙালিদের নিরাপত্তা ও অধিকার রক্ষার দাবিতে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরছে।

আজকের খবর