Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Suvendu Kanya Suraksha : "চাইলে চাঁদা তুলে আমরা ২০ লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য ছেড়ে পালান'' কন্যা সুরক্ষা পদযাত্রা থেকে মমতাকে তীব্র আক্রমন শুভেন্দুর - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
নবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্তSuvendu Janatar Darbar : শুভেন্দুর জনতার দরবারে কামদুনি মামলার পুনর্তদন্তের দাবি, বরুণ বিশ্বাস কাণ্ডের পর ফের নড়াচড়া ‘কামদুনি ফাইল’?২১ জুলাইয়ে ধর্মতলায় ‘না’, শেষমেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে অনুমতি! কালীঘাট তৃণমূলকে বড় স্বস্তি, কড়া নির্দেশ হাইকোর্টেররাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল! বদলে গেল CID, অর্থনৈতিক অপরাধ দমন শাখা, STF-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ, সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনারকে
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Kanya Suraksha : “চাইলে চাঁদা তুলে আমরা ২০ লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য ছেড়ে পালান” কন্যা সুরক্ষা পদযাত্রা থেকে মমতাকে তীব্র আক্রমন শুভেন্দুর

Suvendu Kanya Suraksha : “চাইলে চাঁদা তুলে আমরা ২০ লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য ছেড়ে পালান” কন্যা সুরক্ষা পদযাত্রা থেকে মমতাকে তীব্র আক্রমন শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   “চাইলে চাঁদা তুলে আমরা ২০ লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য ছেড়ে পালান।” বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মহিলাদের সুরক্ষা শূন্যে গিয়ে পৌঁছেছে বলে অভিযোগ করে কন্যা সুরক্ষা পদযাত্রা থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বাংলার বিরোধী....

Suvendu Kanya Suraksha : “চাইলে চাঁদা তুলে আমরা ২০ লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য ছেড়ে পালান” কন্যা সুরক্ষা পদযাত্রা থেকে মমতাকে তীব্র আক্রমন শুভেন্দুর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Kanya Suraksha : “চাইলে চাঁদা তুলে আমরা ২০ লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য ছেড়ে পালান” কন্যা সুরক্ষা পদযাত্রা থেকে মমতাকে তীব্র আক্রমন শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   “চাইলে চাঁদা তুলে আমরা ২০ লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

“চাইলে চাঁদা তুলে আমরা ২০ লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য ছেড়ে পালান।” বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মহিলাদের সুরক্ষা শূন্যে গিয়ে পৌঁছেছে বলে অভিযোগ করে কন্যা সুরক্ষা পদযাত্রা থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নারী নিরাপত্তা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা – প্রত্যেকটি ক্ষেত্রেই তৃণমূল সরকার ব্যর্থ, এমনই অভিযোগ তুলে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বুধবার আরামবাগে বিজেপির কন্যা সুরক্ষা পদযাত্রা থেকে সোজাসুজি আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্য জুড়ে ২০টি স্থানে এই যাত্রা করার কথা জানিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্যের সরকার ধর্ষকদের সুরক্ষা দিচ্ছে এবং বাংলায় মেয়েদের কোনো নিরাপত্তা নেই।

কসবা ল কলেজের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল রাজনীতি। শুভেন্দু দাবি করেন, এই ঘটনাই প্রমাণ করে রাজ্যের আইনশৃঙ্খলার কতটা অবনতি হয়েছে। তাঁর কথায়, ”মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মাত্র দু’কিলোমিটার দূরে একটি কলেজে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কলেজ-কলেজে অপকর্ম বাড়ছে। আর তৃণমূলের ছাত্রনেতারা আসলে অ-ছাত্র নেতা।” শুধু কসবা নয়, এর পাশাপাশি পার্কস্ট্রিট ও কামদুনির মতো ঘটনার কথাও টেনে আনেন শুভেন্দু। কটাক্ষ করে বলেন, ”সেই সব ঘটনায় মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার্স কিংবা মেয়েটি অন্তঃসত্ত্বা। এ বার আরজি করের ঘটনাতেও টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। চাইলে চাঁদা তুলে আমরা ২০ লক্ষ টাকা দিয়ে দেব, আপনি রাজ্য ছেড়ে পালান।”

তাঁর স্পষ্ট মন্তব্য, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার আইনশৃঙ্খলা যে জায়গায় নেমেছে, তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়।” নবান্নে নয়, রাজ্য থেকেই মুখ্যমন্ত্রীকে সরানোর ডাক দিয়ে তিনি বলেন, ”আপনার জায়গা আর এই রাজ্যে নেই।”

অনুব্রত মণ্ডলের ঘটনার কথা মনে করিয়ে তিনি বলেন, যে নেতা পুলিশকে ফোন করে তাঁর স্ত্রী, মাকে মৌখিক হেনস্থা করলেন, কুরুচিকর কথা বললেন তাঁকেই সম্প্রতি পদ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। শুভেন্দুর খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদতে মাটির কোনও সম্পর্ক নেই। তিনি নারী সুরক্ষা নিয়ে ভাবিত নন। শুধু মানুষকে মিথ্যে বলে চলেছেন।

আজকের খবর