সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ইএম বাইপার সংলগ্ন ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। প্রাথমিকভাবে একটি মেডিকেল বোর্ড গড়া হয়েছিল, নিউরোলজিস্ট অমিত হালদার সেই বোর্ডের প্রধান। হাসপাতাল সূত্রে খবর, নিউরোলজিস্ট অমিত হালদারের অধীনে চিকিৎসাধীন অগ্নিমিত্রা। মাইল্ড ব্রেনস্ট্রোক হয়েছে বিজপি নেত্রীর। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
ব্রেন স্ট্রোকের পর যে সমস্ত শারীরিক সমস্যা দেখা যায় সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা তার উপর নজর রাখা হচ্ছে। তবে আপাতত কোনও অঙ্গ বিকল হয়ে যাওয়া, শরীরের একটা দিক পড়ে যাওয়ার মতো কোনও লক্ষ্মণ আপাতত দেখা যাচ্ছে না। তিনি কথাও বলতে পারছেন। তবে প্রয়োজনে এক সপ্তাহ তাঁকে হাসপাতালে রেখে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন চিকিৎসকেরা। নিউরো মেডিসিনের দুই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন অগ্নিমিত্রা।
এদিন ভোর রাতে তাঁকে হাসপাতালে আনেন পরিজনেরা। সেই সময়ই তাঁর বেন স্ট্রোক হয়ে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, একদিন আগেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বিধানসভা। ২ ঘণ্টার মধ্যে পরপর সাসপেন্ড হয়ে গিয়েছিলেন ৫ বিজেপি বিধায়ককে। শঙ্কর ঘোষদের সঙ্গে সাসপেন্ড তালিকায় ছিলেন ছিলেন অগ্নিমিত্রা পালও। মার্শাল দিয়ে তাঁদের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ধস্তাধস্তির সময় আহত হয়েছিলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনিও হাসপাতালে ভর্তি। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা যাচ্ছে। শনিবার সকালের দিকে অথবা রবিবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন স্ট্রোক হলেও তাঁর অবস্থা গুরুতর নয়। ওষুধের মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ওই হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, স্নায়ুর উপর অত্যধিক চাপ পড়ার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। আপাতত অগ্নিমিত্রা পালকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, একজন নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসকের অধীনে ভর্তি রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এর আগে বুকে সংক্রমণ নিয়েও ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা। সেবার সুস্থ হয়ে বাড়ি ফেরার পর এবার ফের একবার অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন অগ্নিমিত্রা। দিন তিনেক হাসপাতালে রাখার পরেই তাকে ছুটি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।