সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
পূর্ব রেলের বড় ঘোষণা! শীঘ্রই পথে নামছে আরও পাঁচটি AC Local Train। যাত্রীদের জন্য বছর শেষে সুখবর দিল রেল। ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনে (Sealdah AC Local Service) যাত্রীর সংখ্যা বেড়েছে তুমুল হারে। এবার আরও সুবিধা দেওয়ার লক্ষ্যে নতুন ট্রেন আনতে উদ্যোগী পূর্ব রেল।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন— “খুব তাড়াতাড়ি আরও পাঁচটি নতুন Air-Conditioned Local Train পরিষেবা শুরু হতে চলেছে।” এই ঘোষণা সামনে আসতেই যাত্রী মহলে উচ্ছ্বাস।
🚆 কোথায় চলবে নতুন ট্রেন?
সূত্রে খবর, নতুন এসি লোকাল মূলত Howrah Division Route-এ চলবে। বিশেষ করে Howrah to Bandel AC Local Service চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে রুটের চাহিদা এবং যাত্রী চাপ বিশ্লেষণের জন্য চলছে সমীক্ষা।
ইতিমধ্যেই শিয়ালদহ–কল্যাণী রুটে আরও একটি নতুন এসি লোকাল চালু করা হয়েছে। শিয়ালদহ ডিভিশন জানিয়েছে, এসি লোকালের চাহিদা এবং যাত্রী সংখ্যা (Passenger Footfall) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
🔄 বর্তমানে কোথায় চলছে এসি লোকাল?
এখন চলছে—
শিয়ালদহ–রানাঘাট
কৃষ্ণনগর–কল্যাণী
বনগাঁ–শিয়ালদহ
এবার Howrah Division AC Local Expansion এ আরও বড় পরিবর্তন আসতে চলেছে।
🚧 তাহলে কবে থেকে শুরু হবে পরিষেবা?
পূর্ব রেল সূত্রে খবর, সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী কয়েক মাসের মধ্যেই নতুন এসি লোকাল পরিষেবা চালু হবে। তবে ঠিক তারিখ বা সময়সূচী (Train Timing & Schedule Update) এখনও ঘোষণা করা হয়নি।

সমস্যা কোথায়?
হাওড়া ডিভিশনে ট্রেন দেরি হওয়া এখন রোজকার অভিযোগ। যাত্রীরা দাবি করেছেন, ট্রেন দেরি হওয়া যেন স্বাভাবিক হয়ে গেছে। এই বিষয়েও মুখ খুলেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।
তার দাবি, দক্ষিণ-পূর্ব রেলের পণ্যবাহী ট্রেন (Freight Train Traffic) লাইন ব্লক করে রাখায় যাত্রীবাহী লোকাল সময়মতো ট্র্যাক ছাড়তে পারে না।
এছাড়াও লিলুয়া থেকে হাওড়া পর্যন্ত Dedicated Track for Local Trains না থাকায় সমস্যার মুখে প্রশাসন। তবে সেই ট্র্যাক তৈরির কাজ দ্রুতগতিতে চলছে।