ব্রেকিং
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Mamata instructions for DM: বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বিশেষ জোর, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

Mamata instructions for DM: বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বিশেষ জোর, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   বিধানসভা ভোটের আগে সরকারি তিন প্রকল্পকে পাখির চোখ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে এমনই খবর৷ ওই সূত্রের দাবি, যে তিনটি প্রকল্প এবং কর্মসূচিকে মুখ্যমন্ত্রী সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন সেগুলি হল বাংলার বাড়ি, পথশ্রী এবং আমাদের....

Mamata instructions for DM: বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বিশেষ জোর, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Mamata instructions for DM: বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বিশেষ জোর, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   বিধানসভা ভোটের আগে সরকারি তিন প্রকল্পকে পাখির চোখ করছেন মুখ্যমন্ত্রী মমতা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

 

বিধানসভা ভোটের আগে সরকারি তিন প্রকল্পকে পাখির চোখ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে এমনই খবর৷ ওই সূত্রের দাবি, যে তিনটি প্রকল্প এবং কর্মসূচিকে মুখ্যমন্ত্রী সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন সেগুলি হল বাংলার বাড়ি, পথশ্রী এবং আমাদের পাড়া – আমাদের সমাধান।

এই তিন প্রকল্প এবং কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর৷ তিন কর্মসূচির কোথায় কী খামতি থাকছে, তা খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে৷

এ দিনই নবান্নে জেলাশাসকদের নিয়ে হওয়া একটি বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ২০ থেকে ২৫ মিনিট বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই বৈঠকেই এই তিন প্রকল্প এবং কর্মসূচিকে তিনি জেলাশাসকদের বাড়তি তৎপর হওয়ার নির্দেশ দেন বলে সূত্রের খবর৷

যেমন আমাদের পাড়া আমাদের সমাধানের শিবিরে অনেক জায়গাতেই পানীয় জলের সমস্যার অভিযোগ আসছে বলে জেলাশাসকদের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী৷ এই ধরনের অভিযোগ পেলে দেরি না করে সমস্যার সমাধানে দ্রুত যাতে পদক্ষেপ করা হয়, জেলাশাসকদের সেকথাই মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

 

একই ভাবে বাংলার বাড়ি যাতে যোগ্য যাঁরা প্রাপক তাঁরা বঞ্চিত না হন এবং সরকারি অনুদান পেতে উপভোক্তাদের সমস্যা না হয়, তা মাথায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ যে সমস্ত এলাকায় রাস্তার বেহাল অবস্থা রয়েছে, সেখানে পথশ্রী প্রকল্পের অধীনে দ্রুত রাস্তা মেরামতের নির্দেশও দেওয়া হয়েছে৷ বিশেষত নির্বাচন ঘোষণা হয়ে গেলে যেহেতু নতুন কোনও সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ অথবা ঘোষণা করা যাবে না, তাই সময় নষ্ট না করে জেলাশাসকদের বাড়তি উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

 

আজকের খবর