ব্রেকিং
Latest Posts
নবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্তSuvendu Janatar Darbar : শুভেন্দুর জনতার দরবারে কামদুনি মামলার পুনর্তদন্তের দাবি, বরুণ বিশ্বাস কাণ্ডের পর ফের নড়াচড়া ‘কামদুনি ফাইল’?২১ জুলাইয়ে ধর্মতলায় ‘না’, শেষমেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে অনুমতি! কালীঘাট তৃণমূলকে বড় স্বস্তি, কড়া নির্দেশ হাইকোর্টেররাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল! বদলে গেল CID, অর্থনৈতিক অপরাধ দমন শাখা, STF-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ, সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনারকে
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Abhishek Wife visits Sebaashray : সাধারণতন্ত্র দিবসে সেবাশ্রয় শিবিরে সাধারণের মতো চিকিৎসা নিলেন অভিষেক পত্নী রুজিরা

Abhishek Wife visits Sebaashray : সাধারণতন্ত্র দিবসে সেবাশ্রয় শিবিরে সাধারণের মতো চিকিৎসা নিলেন অভিষেক পত্নী রুজিরা

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। সাধারণতন্ত্র দিবসে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরে সাধারণ মানুষের মতোই চিকিৎসা পরিষেবা নিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।   সাধারণ মানুষের মতোই শিবিরের ডাক্তারদের কাছে লাইন দিয়ে নিজের স্বাস্থ্য পরীক্ষা করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ....

Abhishek Wife visits Sebaashray : সাধারণতন্ত্র দিবসে সেবাশ্রয় শিবিরে সাধারণের মতো চিকিৎসা নিলেন অভিষেক পত্নী রুজিরা

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Abhishek Wife visits Sebaashray : সাধারণতন্ত্র দিবসে সেবাশ্রয় শিবিরে সাধারণের মতো চিকিৎসা নিলেন অভিষেক পত্নী রুজিরা

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। সাধারণতন্ত্র দিবসে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরে সাধারণ মানুষের মতোই চিকিৎসা পরিষেবা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

সাধারণতন্ত্র দিবসে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরে সাধারণ মানুষের মতোই চিকিৎসা পরিষেবা নিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।

 

সাধারণ মানুষের মতোই শিবিরের ডাক্তারদের কাছে লাইন দিয়ে নিজের স্বাস্থ্য পরীক্ষা করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।

সোমবার প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ শিবিরে তিনি দীর্ঘক্ষণ সময় কাটান এবং সাধারণ মানুষের মতো নিজের স্বাস্থ্য পরীক্ষাও করান।

 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় এক এক করে ‘সেবাশ্রয়’ (Sebaashray Camp) শেষ করে এখন ডায়মন্ড হারবারে শিবির চলছে।

 

সেখানে উপস্থিত হন অভিষেক-পত্নী। নিজের স্বাস্থ্য পরীক্ষা (Health Camp) করান তিনি। দোতলা শিবিরের পুরোটাই ঘুরে দেখেন। রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন।

 

নিজের লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সেবাশ্রয় চালু করেছেন অভিষেক। চলছে সেবাশ্রয় 2 শিবির। এতদিন পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডিতেই ছিল এই স্বাস্থ্যশিবির। এবার তার পরিধি বেড়ে নন্দীগ্রামে চলছে সেবাশ্রয়। ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ের মডেল ক্যাম্প যে শুধু নামেই ‘মডেল’, তা নয়-পরিকাঠামোতেও নজিরবিহীন।

এই প্রথম ডায়মন্ড হারবারের এসডিও মাঠে হয়েছে দোতলা শিবির। রয়েছে সম্পূর্ণ আইসিইউ-ও। সেবাশ্রয় শিবিরের পরিকাঠামো অত্যন্ত উন্নত। এদিন খোদ সাংসদ-পত্নী সেখানে স্বাস্থ্য পরীক্ষা করানোয় আপ্লুত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা।

আজকের খবর