u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Humayun supports Adhir Chowdhury : ‘দাদা অধীর যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য যা করার করব’ রাতারাতি ভোলবদল করে দাবি হুমায়ুন কবীরের, বামেদের সঙ্গে জোট করছে না জনতা উন্নয়ন পার্টি

Humayun supports Adhir Chowdhury : ‘দাদা অধীর যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য যা করার করব’ রাতারাতি ভোলবদল করে দাবি হুমায়ুন কবীরের, বামেদের সঙ্গে জোট করছে না জনতা উন্নয়ন পার্টি

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘অধীর চৌধুরীর প্রতি আমার দুর্বলতা আছে। আমি দাদা বলি। তিনি যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য যা করার করব।’ এভাবেই নিজের পুরনো অবস্থান থেকে সরে এসে লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রতি নিঃশর্ত সমর্থন....

Humayun supports Adhir Chowdhury : ‘দাদা অধীর যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য যা করার করব’ রাতারাতি ভোলবদল করে দাবি হুমায়ুন কবীরের, বামেদের সঙ্গে জোট করছে না জনতা উন্নয়ন পার্টি

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Humayun supports Adhir Chowdhury : ‘দাদা অধীর যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য যা করার করব’ রাতারাতি ভোলবদল করে দাবি হুমায়ুন কবীরের, বামেদের সঙ্গে জোট করছে না জনতা উন্নয়ন পার্টি

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘অধীর চৌধুরীর প্রতি আমার দুর্বলতা আছে। আমি দাদা বলি। তিনি যেখানেই প্রার্থী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

‘অধীর চৌধুরীর প্রতি আমার দুর্বলতা আছে। আমি দাদা বলি। তিনি যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য যা করার করব।’ এভাবেই নিজের পুরনো অবস্থান থেকে সরে এসে লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রতি নিঃশর্ত সমর্থন জানালেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। প্রসঙ্গত কয়েকদিন আগেই হুমায়ুন স্বীকার করেছিলেন, গত লোকসভা নির্বাচনে অধীরকে হারানোর জন্য তৃণমূলের হয়ে কাজ করে ভুল করেছিলেন তিনি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সম্ভবত মুর্শিদাবাদে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করতেই অধীর বন্দনা শুরু করেছেন হুমায়ুন।
একই সঙ্গে হুমায়ুন কবীরের হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সদ্য দল বদল কের কংগ্রেসে যাওয়া মৌসম নূর সহ রাজ্য রাজনীতির সব বড় মুখদের বিরুদ্ধেই বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে তাঁর দল।
সিপিএম তথা বামেদের সঙ্গে জোট জল্পনায় জল পড়েছে। অন্যদিকে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকিও বামেদের সঙ্গেই জোট করতে আগ্রহী। ফলে নতুন দল তৈরি করেও বিধানসভা নির্বাচনের আগে জোট সঙ্গী খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। তবে জোট সঙ্গী না পেলেও দমছেন না হুমায়ুন। ভরতপুরের বিধায়ক অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, বামেদের সঙ্গে তাঁর দলের জোট হচ্ছে না। জোট সম্ভাবনা শেষ হতেই এ দিন সিপিএমকেও আক্রমণ করেছেন জনতা উন্নয়ন পার্টির নেতা। তবে ব্যক্তি সেলিমকে সমর্থন করতে চান তিনি।

হুমায়ুন বলেন, ‘অধীরবাবুর মতো লোকের বিধানসভায় দরকার। তিনি যদি হাত প্রতীকে লড়াই করেন, তাঁকে হারানোর জন্য কোনও পদক্ষেপ করব না। তাঁকে জেতানোর জন্য চেষ্টা করব। আমি বামফ্রন্টের সঙ্গে নেই। আর মহম্মদ সেলিম যদি মুর্শিদাবাদের কোনও আসনে লড়েন, তাহলে তাঁকে সমর্থন করব। সেলিম যাতে বিধায়ক হয়ে বিধানসভায় আসেন, সেই চেষ্টা করব।’ বাম শরিকদল ফরওয়ার্ড ব্লককে কটাক্ষ করে হুমায়ুন কবীর বলেন, ‘ফরওয়ার্ড ব্লক একটা অস্তিত্বহীন পার্টি। বামফ্রন্ট এদের নিয়ে থাকুক।’
হুমায়ুন জানিয়েছেন, জনতা উন্নয়ন পার্টি এবং তার সহযোগী দলগুলি কোথায় কোথায় প্রার্থী দেবে, আগামী ২১ ফেব্রুয়ারি তা ঘোষণা করে দেওয়া হবে।

আজকের খবর