Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

TMC MLA Tapas Saha Dies : প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা, রাজ্য রাজ্য রাজনীতিতে শোকের ছায়া - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News
ব্রেকিং
Latest Posts
‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরানবান্নে নীল-সাদার জমানা শেষ! এবার গেরুয়ার ছোঁয়া প্রশাসনের প্রাণকেন্দ্রে, জোর জল্পনা রাজ্যজুড়েSuvendu Nandigram : “এরা কেউ ছাত্র নয়, এরা জামাতি, মৌলবাদী, বিদেশি টাকায় পুষ্ট” কলকাতায় ছাত্র আন্দোলনকারীদের স্বরূপ ফাঁস করলেন শুভেন্দুশঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, চাকরির আশ্বাসও; রামনগরে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা৩৬ দিনের আন্দোলনের পর ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী; ‘এটা গণতন্ত্রের জয়’, আবেগঘন দাবি অভিজিৎ দীপকের
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • TMC MLA Tapas Saha Dies : প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা, রাজ্য রাজ্য রাজনীতিতে শোকের ছায়া

TMC MLA Tapas Saha Dies : প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা, রাজ্য রাজ্য রাজনীতিতে শোকের ছায়া

সুমন তরফদার। কলকাতা সারাদিন। প্রয়াত হলেন নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা। আজ বৃহস্পতিবার সকালে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে নদীয়ার জেলা....

TMC MLA Tapas Saha Dies : প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা, রাজ্য রাজ্য রাজনীতিতে শোকের ছায়া

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • TMC MLA Tapas Saha Dies : প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা, রাজ্য রাজ্য রাজনীতিতে শোকের ছায়া

সুমন তরফদার। কলকাতা সারাদিন। প্রয়াত হলেন নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা। আজ বৃহস্পতিবার....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

প্রয়াত হলেন নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা। আজ বৃহস্পতিবার সকালে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে নদীয়ার জেলা রাজনীতি তো বটেই, রাজ্য রাজনীতিতেও শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ মৃত্যু হয় তাপস সাহার। বয়স হয়েছিল ৬৬ বছর। ব্রেন স্ট্রোকের কারণেই মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিধায়কের মৃত্যুতে নদিয়া-সহ বাংলার রাজনীতিতে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়।

এদিন এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “নদীয়ার তেহট্টের বিধায়ক, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, শ্রী তাপস সাহা’র অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি আমার অনেক দিনের পুরাতন সহকর্মী ছিলেন। তাঁর এই মৃত্যু জেলা তথা বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অগণিত সমর্থককে আমার আন্তরিক সমবেদনা জানাই।”
অন্যদিকে প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহার মরদেহ আজ রাজ্য বিধানসভায় নিয়ে আসা হলে সেখানে গিয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাপস সাহা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও তার রাজনৈতিক জীবন সবসময় মসৃণ ছিল না। ২০১১ সালে তেহট্ট বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট না পেয়ে তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। সেই নির্বাচনে তিনি উল্লেখযোগ্য সংখ্যক ভোট কেটে নেওয়ায় তৃণমূল প্রার্থী পরাজিত হন এবং ওই আসনে জয়ী হন বামপ্রার্থী। দলের বিরুদ্ধে দাঁড়ানোর অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হলেও পরে তিনি আবার দলীয় কর্মকাণ্ডে ফিরে আসেন।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি নদীয়ারই পলাশিপাড়া আসন থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দল তাকে আবার তেহট্ট থেকে প্রার্থী করে এবং তিনি জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হন।

তবে গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। অভিযোগ উঠেছিল যে, চাকরি দেওয়ার নামে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন। এই সংক্রান্ত তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁর কণ্ঠস্বর সংগ্রহ করেছে বলেও জানা গিয়েছিল। তাপস সাহার বিধানসভা কেন্দ্র তেহট্ট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। উল্লেখযোগ্য বিষয় হলো, এই লোকসভা কেন্দ্রেরই আওতাধীন আরেক বিধানসভা এলাকা কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন।

ফলে তাপস সাহার মৃত্যুতে কালীগঞ্জ এবং তেহট্ট- এই দুটি বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই জোড়া শূন্যপদে উপনির্বাচন রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, তা দেখার বিষয়।

আজকের খবর