Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Sonarpur Private Hospital : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সোনারপুরের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
নবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্তSuvendu Janatar Darbar : শুভেন্দুর জনতার দরবারে কামদুনি মামলার পুনর্তদন্তের দাবি, বরুণ বিশ্বাস কাণ্ডের পর ফের নড়াচড়া ‘কামদুনি ফাইল’?২১ জুলাইয়ে ধর্মতলায় ‘না’, শেষমেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে অনুমতি! কালীঘাট তৃণমূলকে বড় স্বস্তি, কড়া নির্দেশ হাইকোর্টেররাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল! বদলে গেল CID, অর্থনৈতিক অপরাধ দমন শাখা, STF-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ, সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনারকে
  • Home /
  • কলকাতা /
  • Sonarpur Private Hospital : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সোনারপুরের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

Sonarpur Private Hospital : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সোনারপুরের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সোনারপুরের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। সোনারপুর তেমাথা এলাকার একটি বেসরকারি হাসপাতালে গলব্লাডার অপারেশানের জন্য গত রবিবার ভর্তি হয়েছিলেন ক্যানিংয়ের তালদি এলাকার....

Sonarpur Private Hospital : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সোনারপুরের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

  • Home /
  • কলকাতা /
  • Sonarpur Private Hospital : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সোনারপুরের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সোনারপুরের এক বেসরকারি....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সোনারপুরের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা।

সোনারপুর তেমাথা এলাকার একটি বেসরকারি হাসপাতালে গলব্লাডার অপারেশানের জন্য গত রবিবার ভর্তি হয়েছিলেন ক্যানিংয়ের তালদি এলাকার বাসিন্দা সাবিত্রী গায়েন কীর্তনিয়া(৫৫)। তাঁর মৃত্যু ঘিরেই উঠছে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন।

সোমবার তাঁর অপারেশন হয়। মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ মৃত্যু হয় সাবিত্রী দেবীর। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা হয়নি।

সঠিকভাবে চিকিৎসা হলে এই অবস্থা হত না। হাসপাতালের ডাক্তারদের গাফলতির কারণেই মৃত্যু হয়েছে ওই মহিলার। পরিজনদের প্রশ্ন, সামান্য গলব্লাডার অপারেশান থেকে তা কীভাবে মৃত্যু পর্যন্ত গড়াতে পারে?

রোগীর পরিবারের আরও অভিযোগ, অপারেশনের সময় সাবিত্রী দেবী হৃদরোগে আক্রান্ত হন বলে তাঁদের জানানো হয়। এরপর তাঁকে সিসিইউতে দেওয়া হয়।

কিন্তু হাসপাতালে কার্ডিওলজি না থাকা সত্ত্বেও কেন রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হল না সেই প্রশ্ন তুলেছেন সাবিত্রীর পরিবারের সদস্যরা। অপারেশনের পর থেকে কোন চিকিৎসক তাঁকে দেখতে আসেননি বলে অভিযোগ। মঙ্গলবার দুপুর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

কিন্তু অভিযোগ, তারপরেও কোন ডাক্তার দেখতে আসেননি বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা হাসপাতালেই। রোগীর পরিজনরা ক্ষোভে ফেটে পড়লেও এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আজকের খবর