ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sikh community against Sukanta : “সুকান্ত মজুমদার যদি ক্ষমা না চান, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব” বিজেপি রাজ্য সভাপতিকে চরম হুঁশিয়ারি শিখ সম্প্রদায়ের

Sikh community against Sukanta : “সুকান্ত মজুমদার যদি ক্ষমা না চান, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব” বিজেপি রাজ্য সভাপতিকে চরম হুঁশিয়ারি শিখ সম্প্রদায়ের

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   “যদি সুকান্ত মজুমদার ক্ষমা না চান, তাহলে আমরা বিজেপি ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু করব।” রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে এমন চরম হুঁশিয়ারি দিলো বাংলার শিখ সম্প্রদায়। কয়েকদিন আগে কালীঘাট....

Sikh community against Sukanta : “সুকান্ত মজুমদার যদি ক্ষমা না চান, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব” বিজেপি রাজ্য সভাপতিকে চরম হুঁশিয়ারি শিখ সম্প্রদায়ের

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sikh community against Sukanta : “সুকান্ত মজুমদার যদি ক্ষমা না চান, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব” বিজেপি রাজ্য সভাপতিকে চরম হুঁশিয়ারি শিখ সম্প্রদায়ের

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   “যদি সুকান্ত মজুমদার ক্ষমা না চান, তাহলে আমরা বিজেপি ও সুকান্ত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

 

“যদি সুকান্ত মজুমদার ক্ষমা না চান, তাহলে আমরা বিজেপি ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু করব।” রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে এমন চরম হুঁশিয়ারি দিলো বাংলার শিখ সম্প্রদায়। কয়েকদিন আগে কালীঘাট এলাকায় বিক্ষোভ দেখাতে গিয়ে শিখ সম্প্রদায়ের এক পুলিশ অফিসারের মাথায় জুতো ছোড়ার অভিযোগ ওঠে রাজ্য বিজেপি সভাপতি এর বিরুদ্ধে। আর তাতেই তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিল বাংলার শিখ সম্প্রদায়।

 

রবিবার কলকাতার শ্রী গুরু সিং সভার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে উঠে দাঁড়িয়ে রয়েছেন সুকান্ত মজুমদার। হাওয়াই চপ্পলের কাটআউট বাইরে লক্ষ্য ছোঁড়েন। ওই কাটআউটটি উড়ে গিয়ে এক শিখ ধর্মাবলম্বীর পাগড়িতে লেগে মাটিতে পড়ে যায়। বলে রাখা ভালো, শিখ ধর্মাবলম্বীদের কাছে পাগড়ি অত্যন্ত পবিত্র। এই ভিডিও শেয়ার করে তাই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করেছেন শিখ ধর্মাবলম্বীরা।

 

রবিবার বিকেলে বাংলার শিখ গুরুদ্বারের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠক করেন। তাঁরা জানান, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।

তাঁদের তরফে জানানো হয়েছে, “যদি সুকান্ত মজুমদার ক্ষমা না চান, তাহলে আমরা বিজেপি ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু করব। যখন শুভেন্দু অধিকারী এক শিখ অফিসারকে ‘খলিস্তানি’ বলেছিলেন, তখন আমরা টানা ৩৬ দিন ধরে প্রতিবাদ করেছি। এবার সুকান্ত মজুমদার যদি ক্ষমা না চান, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন শুরু করব।”

 

 

আজকের খবর