u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Mamata Banerjee Bhasha Andolon : বোলপুরে রবীন্দ্রনাথের ভূমিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাষা আন্দোলনের সূচনা তৃণমূলের

Mamata Banerjee Bhasha Andolon : বোলপুরে রবীন্দ্রনাথের ভূমিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাষা আন্দোলনের সূচনা তৃণমূলের

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি বোলপুর থেকে এক নতুন ‘ভাষা আন্দোলন’-এর সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ জুলাই এই প্রতিবাদী পদযাত্রার মাধ্যমে তিনি বাংলা ভাষার সম্মান এবং গুরুত্বের বার্তা দেবেন। ভিনরাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত....

Mamata Banerjee Bhasha Andolon : বোলপুরে রবীন্দ্রনাথের ভূমিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাষা আন্দোলনের সূচনা তৃণমূলের

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Mamata Banerjee Bhasha Andolon : বোলপুরে রবীন্দ্রনাথের ভূমিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাষা আন্দোলনের সূচনা তৃণমূলের

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি বোলপুর থেকে এক নতুন ‘ভাষা আন্দোলন’-এর সূচনা করতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

 

রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি বোলপুর থেকে এক নতুন ‘ভাষা আন্দোলন’-এর সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ জুলাই এই প্রতিবাদী পদযাত্রার মাধ্যমে তিনি বাংলা ভাষার সম্মান এবং গুরুত্বের বার্তা দেবেন।

ভিনরাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাংলা ভাষীরা ধারাবাহিক ভাবে হেনস্থার শিকার হচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালিদের নিপীড়নের প্রতিবাদে সোমবার বোলপুর থেকে প্রতিবাদ শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ২৭ জুলাই থেকে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে শুরু হল ‘ভাষা আন্দোলন’। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং ভিন রাজ্যে বাঙালিদের নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি হবে। তৃণমূলের তরফে দেওয়া সূচি অনুযায়ী, “বাংলা ভাষা ও সংস্কৃতি আমাদের অহংকার। একাধিক রাজ্যে বাঙালিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এই ধর্নার মাধ্যমে আমরা বাংলার মানুষের সম্মান রক্ষা করতে চাই।”

তৃণমূল সূত্রে খবর, কলকাতার পাশাপাশি জেলায় জেলায়ও প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ও ছাত্রছাত্রীদেরও এই আন্দোলনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে দলের। রাজ্যে বাংলা ভাষার ব্যবহার আরও বাধ্যতামূলক করার দাবিও উঠতে পারে এই আন্দোলনের মঞ্চ থেকে।

সোমবার ২৮ জুলাই ও মঙ্গলবার ২৯ জুলাই একগাদা কর্মসূচি রয়েছে তাঁর। সোমে বিকেলে নেতৃত্ব দেবেন প্রতিবাদ মিছিলে। একুশে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন বীরভূম জেলা সফরে যাবেন। সেইমতো বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বীরভূম সফরকে ঘিরে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে। ২৮ তারিখ মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং এর পাশাপাশি বোলপুরে প্রতিবাদ মিছিল করবেন। টুরিস্ট লজ মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহামিছিল শুরু হবে। শান্তিনিকেতন রোড ধরে চৌরাস্তা, শ্রীনিকেতন রাস্তা হয়ে জামবুনি তিনমাথা মোড়ে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ সভা। সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে বাঙালি আক্রান্তর প্রতিবাদে বক্তব্য রাখবেন তিনি। দফায় দফাই বীরভূমের জেলা পুলিশ সুপার, জেলা শাসক, বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মুখ্যমন্ত্রী বীরভূম সফর নিয়ে প্রস্তুতি বৈঠক করছেন। ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রীর সফরসূচির ঘটনাস্থল।

প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজ্যে, বিশেষ করে ওড়িশা, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে বাংলা ভাষাভাষীদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ২১ জুলাই শহরের ধর্মতলার সভা থেকে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলা ভাষার প্রতি এই অপমান আমরা মেনে নেব না।’এদিকে, পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে আন্তর্জাতিক মহলেও। মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ তাদের একটি রিপোর্টে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনেছে, বিজেপি সরকার বাংলা ভাষাভাষী নাগরিকদের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দেশছাড়া করছে। এই রিপোর্ট নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘এটা শুধু নিন্দনীয় নয়, ভারতীয় সংবিধানেরও পরিপন্থী। কেন্দ্রের লজ্জা পাওয়া উচিত।’

আজকের খবর