ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Bengali prime Time : রাজ্যের বড় পদক্ষেপে প্রাইমটাইমেই বাধ্যতামূলক বাংলা সিনেমা

Bengali prime Time : রাজ্যের বড় পদক্ষেপে প্রাইমটাইমেই বাধ্যতামূলক বাংলা সিনেমা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলা ইন্ডাস্ট্রির জন্য সুখবর। প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা‌ প্রদর্শনীর সংখ্যা বাড়াল সরকার। প্রাইম টাইমে বাংলা সিনেমার প্রদর্শনী বাধ্যতামূলকও করা হল। ‌বর্তমান সময়ে বাংলা বাঙালি অস্মিতা যে আঘাত আসছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সিদ্ধান্ত....

Bengali prime Time : রাজ্যের বড় পদক্ষেপে প্রাইমটাইমেই বাধ্যতামূলক বাংলা সিনেমা

  • Home /
  • কলকাতা /
  • Bengali prime Time : রাজ্যের বড় পদক্ষেপে প্রাইমটাইমেই বাধ্যতামূলক বাংলা সিনেমা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলা ইন্ডাস্ট্রির জন্য সুখবর। প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা‌ প্রদর্শনীর সংখ্যা বাড়াল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বাংলা ইন্ডাস্ট্রির জন্য সুখবর। প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা‌ প্রদর্শনীর সংখ্যা বাড়াল সরকার। প্রাইম টাইমে বাংলা সিনেমার প্রদর্শনী বাধ্যতামূলকও করা হল। ‌বর্তমান সময়ে বাংলা বাঙালি অস্মিতা যে আঘাত আসছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

এবার থেকে রাজ্যের সব সিনেমা হলে একটা নির্দিষ্ট সময়ে বাংলা ছবি চলা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল রাজ্য সরকারের তরফে। অর্থাৎ ৩৬৫ দিনে সিঙ্গল স্ক্রিনে ৩৬৫টি বাংলা ছবির শো চলবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
কয়েকদিন আগেই বাংলা ছবি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী, প্রযোজকরা। ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ। সেখানেই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার সেই সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী।
আগে প্রাইমটাইম ছিল বেলা ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এই সময় কমিয়ে দুপুর ৩টে থেকে রাত ৯ টা পর্যন্ত করা হল। আগে নিয়ম ছিল ১২০ স্ক্রিন পাবে প্রতি সিনেমা হলে বাংলা সিনেমা। এই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৫ টি।‌ দুটি স্ক্রিন আছে এমন সিনেমা হলের ক্ষেত্রে সংখ্যাটি বের হবে ৭৩০ টি। স্ক্রিন আছে এমন মাল্টিপ্লেক্স এর ক্ষেত্রে ১০৯৫ টি। চারটি স্ক্রিন আছে এমন মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে সংখ্যাটি বেড়ে দাঁড়াল ১৪৬০।


বছরের প্রতিটি দিনই এই নিয়ম মেনে চলতে হবে। গত বৃহস্পতিবার নন্দনের বৈঠকের পর এমন ইঙ্গিত মিলেছিল। এবার সেখানেই সরকারিভাবে শিলমোহর দেওয়া হল। আগে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইম ধরা হতো। সেক্ষেত্রে অনেকেই অসুবিধার মুখে পড়তেন। সন্ধ্যায় বাংলা ছবি চলছে না বলে অভিযোগ উঠত। সেই সমস্যারও সমাধান হয়েছে। এবার থেকে দুপুর ৩টে থেকে রাত ৯টা প্রাইম টাইম হিসেবে গণ্য হবে।
বুধবার নন্দনেই সাংবাদিক বৈঠকে এই ঘোষণা হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনগুপ্ত, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক অরিন্দম শীল, প্রযোজক নিসপাল সিং রানে, রানা সরকার সহ আরও অনেকে। তাঁরা জানিয়েছেন, সকল পক্ষ মিলে বৈঠকের পর সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সার্বিকভাবে উন্নত হবে বাংলা ইন্ডাস্ট্রি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন সকলে।
প্রশ্ন উঠেছে, যদি বাংলা ছবি না চলে, তাহলে কী হবে। এই প্রশ্নের উত্তরে অরূপ বিশ্বাস জানান যে তিনি আশাবাদী। তিনি বিশ্বাস করেন, ভাল বাংলা ছবি তৈরি হচ্ছে, আর সেগুলো ভাল ব্যবসাও করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার একইসঙ্গে রিলিজ করছে বাংলা ছবি ‘ধুমকেতু’ ও ‘ওয়ার টু’। ফলে একটা উদ্বেগ তৈরি হয়। অভিযোগ, বলিউডের ছবি সবসময় শর্ত দিয়ে থাকে যে সারাদিন সেই ছবিই চালাতে হবে হলে। হল মালিকরাও সেই শর্ত মেনে নেন! আর তাতেই আপত্তি বাংলার প্রযোজক, ডিরেক্টরদের।

আজকের খবর