u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • অটোমোবাইল /
  • Honda SP125 : বাজারে এল হোন্ডার নয়া বাইক, সঙ্গে প্রিমিয়াম লুক, অত্যাধুনিক সব ফিচার্স

Honda SP125 : বাজারে এল হোন্ডার নয়া বাইক, সঙ্গে প্রিমিয়াম লুক, অত্যাধুনিক সব ফিচার্স

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ভারতে ২ চাকার বাইকের চাহিদা তুঙ্গে এখন। তবে এই সেগমেন্টে দু-তিনটি সংস্থা বা ব্র্যান্ডের উপরেই মানুষের ভরসা সবথেকে বেশি। আর এই দু-তিনটি ব্র্যান্ডের বাইক দারুণ বিক্রি হয় বাজারে, বিপুল (Honda SP 125 Bike) চাহিদা রয়েছে। হোন্ডা....

Honda SP125 : বাজারে এল হোন্ডার নয়া বাইক, সঙ্গে প্রিমিয়াম লুক, অত্যাধুনিক সব ফিচার্স

  • Home /
  • অটোমোবাইল /
  • Honda SP125 : বাজারে এল হোন্ডার নয়া বাইক, সঙ্গে প্রিমিয়াম লুক, অত্যাধুনিক সব ফিচার্স

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ভারতে ২ চাকার বাইকের চাহিদা তুঙ্গে এখন। তবে এই সেগমেন্টে দু-তিনটি সংস্থা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

ভারতে ২ চাকার বাইকের চাহিদা তুঙ্গে এখন। তবে এই সেগমেন্টে দু-তিনটি সংস্থা বা ব্র্যান্ডের উপরেই মানুষের ভরসা সবথেকে বেশি। আর এই দু-তিনটি ব্র্যান্ডের বাইক দারুণ বিক্রি হয় বাজারে, বিপুল (Honda SP 125 Bike) চাহিদা রয়েছে। হোন্ডা এর মধ্যে বাজারে ১২৫ সিসির (Honda Bikes) একটি নতুন বাইক নিয়ে এসেছে।

বাজারের বাড়তি চাহিদার (Bike News) কথা মাথায় রেখেই হোন্ডার এসপি ১২৫ বাইকের নয়া ভার্সন এনেছে বাজারে। এতে আরও অনেক আপডেটও এসেছে।

এই নতুন হোন্ডা বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৯১ হাজার ৭৭১ টাকা। হোন্ডার নয়া এসপি ১২৫ বাজারে প্রিমিয়াম লুক এবং স্টাইল নিয়ে হাজির হয়েছে। সংস্থার মতে, ১২৫ সিসির এই নতুন বাইকে আরও বেশ কিছু আপডেট এসেছে। এটি যাত্রীবাহী নিত্যদিনের বাইক (Honda SP 125 Bike) হিসেবে একেবারে এন্ট্রি লেভেলের মডেল বলা চলে।

ডিজাইন ও ফিচার্স

হোন্ডা বাইকের ডিজাইন ও ফিচার্সের কথা বলতে গেলে এটিতে অনেক কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য জুড়ে গিয়েছে। এতে রয়েছে শার্প ফ্রন্ট, টেল সেকশন এবং ফুল এলইডি লাইটিং। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের সমস্ত ডিলারশিপের কাছে এই নতুন হোন্ডা এসপি ১২৫ বাইক (Honda SP 125 Bike) কিনতে পারবেন আপনি।

মোট ৫টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই হোন্ডার নতুন বাইকটি। এই রঙের মধ্যে রয়েছে সাইরেন ব্লু, ইম্পেরিয়াল রেড মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক।

ফিচার্স ও পাওয়ারট্রেন

নতুন ফিচার্সের কথা বলতে গেলে এই বাইকে (Honda SP 125 Bike) রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, হোন্ডা রোডসিঙ্ক অ্যাপ কমপ্যাটিবিলিটি, ৪.২ ইঞ্চির টিএফটি স্ক্রিন, টার্ন বা টার্ন ন্যাভিগেশন, ইউএসবি সি চার্জিং পয়েন্ট ইত্যাদি।

নতুন হোন্ডা এসপি ১২৫ বাইকে ১২৪ সিসির একটি সিঙ্গল সিলিন্ডার ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন রয়েছে, এতে ১০.৭ বিএইচপি শক্তি উৎপন্ন হয় এবং ১০.৯ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে ৫ স্পিডের গিয়ারবক্স পাওয়া যাবে।

আজকের খবর